সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ) একাংশের কমিটির পরিচিতি অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলন হলো।

গত কাল ২০ জানুযারী বৃহস্পতিবার সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত সভায় আহ্বায়ক কমিটির প্রধান পীয়ার মোহাম্মদের সভাপতিত্বে নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান হয়।
দুটি ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আহ্বায়ক কিমিটির আসন গ্রহন ও শুভেচ্ছা বক্তব্য। এ পর্বে সভাপতিত্ব করেন পীয়ার মোহাম্মদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম আজিজ, নব নির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়া, মনসুর চৌধুরী, উপদেষ্টা কাজী মন্টু
মহসীন ননী, সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপদেষ্টা সেলিম হারুন ও কাজী শামসুদ্দোহা।
এরপর নতুন গঠিত কার্যকরী কমিটি সভা পরিচালনা করেন। এ সময় কমিটির সভাপতি হারুন ভূইয়া ও সাধারণ সম্পাদক ফাহাদ সোলেয়মানসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।
শেষে ছিল সংবাদ সম্মেলন। সেখানে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যের পর নেতৃবৃন্দরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
২৪ সদস্য বিশিষ্ঠ্য কমিটির কমিটির কর্মকর্তারা হলেন ঃ সভাপতি- হারুন ভূইয়া, সিনিয়র সভাপতি-মনসুর চৌধুরী, সহসভাপতি- আবু নোমান সাকিল, বাবু খান, জেড আর চৌধুরী লিটু ও নুরুল আমিন বাবু, সাধারণ সম্পাদক- ফাহাদ সোলেয়মান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ হোসাইন বাদশা, অর্থ সম্পাদক-সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ আলম নমি, সাংস্কৃতিক সম্পাদক- এম আর খন্দকার শান্ত, সমাজকল্যাণ সম্পাদক-আনোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক-মাসুদ রানা টুপন,প্রকাশনা সম্পাদক-শাহ্ চিস্তি,প্রচার সম্পাদক- সুবল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক – নীলুফা সাহরিন, সদস্য-কামরুজ্জামান বাচ্চু, সাজেদ হোসাইন, মাসুম ব্যাপারী, সনাতন শীল, মোর্শেদ এসএম মাসুদ, মোহাম্মদ ইদ্রিস, আব্দুল হামিদ,ইসতিয়াক রুমি, আততাবুর জামান শিমুল, তহিদুল ইসলাম রুনি ও মোহাম্মদ হুমায়ুন কবির।
এ ছাড়াও উপদেষ্টা কমিটিতে আছেন- প্রধান উপদেষ্টা- এম এ আজিজ, উপদেষ্টা-ফারহাদ রেজা,বদরুল হক, সামিউল হক সাগর,এম কে রহমান মাহমুদ,সোহাগ আজম, জাকির এইচ চৌধুরী,রুহুল আমিন সরকার, মঈন চৌধুরী ও আজিজুল চৌধুরী মাসুম।
উল্লেখ্য যে, বহু বিতর্কিত ও আলোচিত দুই ভাগে বিভক্ত জেবিবিএ‘র অপর অংশের নির্বাচন গত ৯ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই কয়েক দিনের মাথায় হারুন-ফাহাদের নেতৃত্বে এই পরিচিতি অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো।


