Saturday, February 21, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

ডেমোক্রেট স্টেটগুলো আবাসন সঙ্কটে

July 26, 2022
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

যুক্তরাষ্ট্রে আবাসন সঙ্কট ক্রমবর্ধমান হারে জটিল হয়ে ওঠছে। বাড়ির মূল্য ও বাড়ি ভাড়া বৃদ্ধির হার অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক এবং “ব্লু স্টেট’ হিসেবে পরিচিত ডেমোক্রেট স্টেটগুলোতে আবাসন সঙ্কট সবচেয়ে বেশি। কেউ বলছেন, এ সঙ্কটের কারণ সরকারের নীতি, অনেকে বলছেন, সরকারের আবাসন নীতিতে সমস্যা নেই, বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এর ফলে আমেরিকার পুরো হাউজিং ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে এবং এর সংস্কার ছাড়া দেশে গৃহহীনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং মাঝারি আয়ের আমেরিকানদের পরিবার নিয়ে গাদাগাদি হয়ে থাকতে হবে।

নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে আরবান ইকনমিষ্ট ও ব্রুকিংস ইসটিটিউটের সিনিয়র ফেলো জেনি শ্যুটজ বলেছেন যে আবাসন নীতি বাস্তবায়নের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে রাজনীতি। বাড়ির দাম বাড়ছে, বাড়ি মালিকরা ভাড়া বৃদ্ধি করছে এবং স্টেট পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের রাজনীতির প্রধান ইস্যুতে পরিণত হয়েছে আবাসন সঙ্কট। আমেরিকায় ঐতিহ্যগতভাবেই জমি ব্যবহার ও যেকোনো ধরনের ভবন তা আবাসিক, বাণিজ্যিক বা শিল্প স্থাপনা বা বিনোদনের জন্য কোনোকিছু নির্মাণ করতে হলে সেক্ষেত্রে স্থানীয় সরকারগুলোই নিয়ন্ত্রণ করে। কিন্তু অধিকাংশ স্টেট সরকারের মূল্যায় হলো হাউজিং মার্কেট সুষ্ঠুভাবে কাজ করছে না বলেই হাউজিংয়ের বর্তমান সমস্যার সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের আঙুল তুলেছে রিয়েলটর ও হাউজিং ডেভেলপার কোম্পানিগুলোর দিকে, কারণ তারা নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি শেষ করেন না। ফলে হাউজিং মার্কেটে যতসংখ্যক বাড়ির চাহিদা, সেই সংখ্যক বাড়ি বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে না। ডেভেলপাররা অভিযোগ করেন যে, স্থানীয় সরকারের জোনিং কমিটিগুলো সাধারণত সিটির প্রান্তভাগে বাড়ি নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়, যেখানে নিজস্ব গাড়ি ছাড়া চলাচলের কোনো সুবিধা থাকে না। ফলে তারা প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্যে বাড়ি বিক্রয় করতে বাধ্য হন এবং বহু বাড়ি অবিক্রিত পড়ে থাকে।

তার মতে হাউজিং মার্কেটের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত যে ব্যয় তা স্থানীয় সীমানা ছাড়িয়ে পুরো এলাকা ও স্টেটের সর্বত্র ছড়িয়ে পড়ে। স্টেট পর্যায়ে যদি ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, কেবল সেক্ষেত্রেই হাউজিং মার্কেটের সঙ্কট সমাধান করা সম্ভব। জেনি শ্যুটজ বলেছেন, বিদ্যমান হাউজিং নীতি সংশোধনের আগে স্টেটের নির্বাচিত প্রতিনিধিদের উচিত হাউজিং এর চাহিদা এবং চাহিদা পূরণে যেসব সমস্যা আসে সেগুলো চিহ্নিত করতে এ সংক্রান্ত পেছনের তথ্যউপাত্ত বিশ্লেষণ করা এবং কেবল এর পরই কোনো পদক্ষেপ গ্রহণ করা। হাউজিং চাহিদার ক্ষেত্রে প্রধান বিষয় হলে জনসংখ্যা বৃদ্ধি এবং যেসব সিটিতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে হাউজিং চাহিদা স্থির করা আবশ্যক।

জেনি শ্যুটজ আরও বলেছেন, যেসব কাউন্টিতে জীবনযাত্রার ব্যয় কম, সেখানে হাউজিং মার্কেটে ধস নেমেছে, যার কারণ সম্পূর্ণ অর্থনৈতিক। কোনো সিটিতে কর্মসংস্থানের সুযোগ না থাকলে, অথবা যারা ইতোমধ্যে কাজে নিয়োজিত, তাদের সুবিধাজনক বেতন না থাকার কারণে বাড়ির চাহিদা নিম্নমুখী। কিন্তু এ দৃষ্টান্ত খুব বেশি দেখা যায় না। বরং বড় সিটিগুলোর চিত্র সম্পূর্ণ উল্টো। বাড়ির ঘাটতির কারণে আকাশচুম্বি ভাড়া, গৃহহীন সংখ্যা বৃদ্ধি ইত্যাদি। আমেরিকান স্বপ্ন পূরণের একটি বড় অংশ তরুণ বয়সীদের বাড়ির মালিকা হওয়া, কিন্তু এখন সিংহভাগের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ সুদূর পরাহত।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version