সন্ধান২৪.কম : জমজমাট আয়োজনে ৩০ এপ্রিল রবিবার ড্রামা সার্কল-এর বর্ষবরণ অনুষ্ঠান হয়ে গেল।
সন্ধ্যা ৭ টায় ড্রামা সার্কল-এর প্রতিষ্ঠাকালীন সভানেত্রী নার্গিস আহমেদের বক্তব্যের মধ্যদিয়ে উড সাইডের কুইন্স প্যালেসে মুল মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রায়হান জামান, রাহাত মুক্তাদির, মোর্তুজা কামাল সিদ্দিকী, শাহাবুদ্দিন সাগর, এটর্নী মইন চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও স্টেট সিনেটর জন ল্যু, বর্ষবরণ আয়োজন উপ কমিটির আহবায়ক রুকসান আরা ও সদস্য সচিব নিশাত খাজা।


পান্তা ইলিশ পর্বটির সুচনা করেন সিনিয়র সাংবাদিক ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান। সাংস্কৃতিক পর্বের শুরুতেই উদ্ধোধনী বৈশাখী আয়োজনে সংগীত পরিবেশন করে ড্রামা সার্কলের শিল্পীরা। বিশেষ পরিবেশনা “বাংলার ঢোল” সমবেত ঢোল বাদনে অংশগ্রহন করে বাংলাদেশের তিন গুনী ঢুলি শফিক ও নজরুল। নৃত্য পরিবেশন করে বিপা, নীলা ড্যান্স একাডেমী, অনুপ কুমার ড্যান্স একাডেমী ও অন্তরা সাহা ড্যান্স গ্রæপের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, ফারহানা তুলি, জাফরিন আবেদীন এবং আনোয়ারা আনা ও তার তিন পুত্র। আবৃত্তিতে অংশ নেন ফারুক আজম ও নাহরিন ইসলাম। কীবোর্ডে ছিলেন মাসুদ রানা এবং তবলা ও ঢোলে শফিক।

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেও দর্শক-শ্রোতার উপস্থিতিতে মিলনায়তন পরিপূর্ণ হয়েছিল।
উল্লেখ্য যে, মাঝখানে প্যানডামিক এর সময় দু’তিন বছর ছাড়া গত ২৯ বছর ধরেই ড্রামা সার্কল আয়োজন করে আসছে বর্ষবরণ অনুষ্ঠান।


