Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home Uncategorized

তালিবানি যুগের আগে কেমন ছিলেন আফগানিস্তানের মেয়েরা?

August 17, 2021
in Uncategorized
Reading Time: 1 min read
0
0
0
SHARES
5
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: মেয়েদের চাল-চলন, আচার-ব্যবহার, চলা-ফেরা এখনকার দেশটি সাথে ষাটের দশকের আফগানিস্তানের সঙ্গে কখনওই মেলানো যায় না। মাত্র কয়েক দশক আগেও তাঁরা ছিলেন যথেষ্ট স্বাধীন। তখন তাঁদের পড়াশোনা করার  অবাধ অধিকার ছিল । বিশ্ববিদ্যালয়ে অগাধ আনাগোনা ছিল।

উপরের এই দৃশ্যটি কোনও সিনেমার ছবির নয়। কাবুলের নামকরা বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসরুমের। সে সময়ে মেয়েদের পড়াশোনা কোনও বাধা ছিল না। পাশাপাশি বোরখা পরা নিয়ে কোনও রকম বাধ্যতাও ছিল না। ছয়ের দশকে মেয়েরা পশ্চিমী পোশাকে যথেষ্ট স্বচ্ছন্দ ছিলেন। সে সময়ে আফগানিস্তানে গোটা দুনিয়ার পর্যটকদের আনাগোনা ছিল। তাই পশ্চিমী সংস্কৃতির আদান-প্রদান চলত স্বাভাবিক নিয়মেই। ছেলে-মেয়েরা একসঙ্গে পড়াশোনা নিয়ে কোনও রকম নিষেধ ছিল না। ছেলেদের সঙ্গে সমান তালে তাঁরা সব বিষয়ে পড়াশোনাও করতেন।

( উপরের ছবি ) এটি কাবুল বিশ্ববিদ্যালয়ে ১৯৬২ সালে তোলা। সেখানকার অনেক মেয়েই ডাক্তারি নিয়ে পড়াশোনা করতেন।  অধ্যাপিকা তাঁর ছাত্রীদের শরীরে প্লাস্টার কী করে করে, তার প্রশিক্ষণ দিচ্ছেন। ছেলেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে চলছে মেয়েদেরও কম্পিউটারের ক্লাস। প্রযুক্তি নিয়ে পড়াশোনায় পিছিয়ে ছিলেন না মেয়েরা।

আফগানি মেয়েদের সাজ ধীরে ধীরে সুখ্যাতি অর্জন করে। আফগানি কোটের কদর ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। ফ্যাশন পত্রিকা ভোগও পৌঁছে যায় সে দেশে ফোটোশ্যুট করার জন্য। সেই ফোটোশ্যুট হয় আফগানিস্তানের গ্রামীণ এলাকাতেই। সেখানে মডেলদের নানা রকম পোশাকে দাঁড় করিয়ে শ্যুট করা হয়। মডেলিংও পেশা হিসাবে বেছে নিতেন সে সময়ের আফগানি মেয়েরা। তাঁরা অবশ্য কাজের জগতে বেশ সাবলীল ছিলেন। অনেক ধরনের পেশার সঙ্গেই যুক্ত ছিলেন তাঁরা।

আফগানি মেয়েরা সে সময়ে পড়াশোনা এবং কাজের জগতে যতটা দক্ষ ছিলেন, ততটাই সাজ নিয়ে শৌখিন ছিলেন। আফগানি শৌখিনীদের নামডাক তখন ছিল বিশ্বজোড়া। নানা ধরনের পোশাকে সেই সময়ে ভরে থাকত মেয়েদের আলমারি। স্কার্ট, ডাংগ্রি প্যান্ট, বেলবটম ট্রাউজারের মতো ছয় এবং সাতের দশকের পোশাক তখন আফগানিস্তানে হামেশাই দেখা যেত। পোশাকের সঙ্গে মেয়েদের চুলের ধরনেও সেই সময়ের ফ্যাশনেব্‌ল ছোঁয়া ছিল।

তালিবানি যুগে সংগীত নিষিদ্ধ হয়ে গেলেও সে সময়ে ছিল না। প্রচুর রেকর্ডও মিলত বড় বড় দোকানে। এবং মেয়েরা স্বাচ্ছন্দ্যে দোকান বাজারে যেতেন।মেয়েদের চলাফেরা অবশ্য শুধু দোকান-বাজার পর্যন্তই সীমিত ছিল না। সিনেমা হল, পার্ক, যে কোনও জনসমাগমে তাঁরা যেতে পারতেন।

কাবুলে বেশ কিছু পারফর্মারও ছিলেন মেয়েরাই। সংগীত জগতে তাঁদের নামডাকও ছিল। আফগান এয়ারলাইনসের বিমানসেবিকারা। তালিবানি ফতোয়া অনুযায়ী মেয়েদের ঘরের বাইরে কোনও রকম পেশার সঙ্গে যুক্ত থাকা চলবে না। আগে অবশ্যই এমন কোনও নিয়ম ছিল না।

১৯৬৯ সালে ডিজাইনার সাফিয়া তার্জির স্টু়ডিয়োয়। ডিজাইনার হিসাবে সাফিয়ার নামডাক মন্দ ছিল না। ভোগ পত্রিকা শুধ আফগানিস্তানে ফোটোশ্যুটি করতেই যায়নি, সে সংখ্যায় সাফিয়াকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও বার হয়। রাস্তাঘাটে হিজাব ছাড়াও মেয়েদের দেখা পাওয়া অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে আফগানিস্তানের রাস্তায়। তালিবানি ফতোয়া অনুযায়ী মেয়েদের রাস্তায় বেরোলে তাঁদের পায়ের আওয়াজও অপরিচিত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছনো যাবে না। তাই হিল জুতো পরাও মানা।

১৯৯৬ সালের পর থেকেই মেয়েদের পড়াশোনা করাটাই একটি লড়াই হয়ে দাঁড়িয়েছে। আগের মতো ছেলেদের সঙ্গে সমান তালে শিক্ষাগ্রহণ করা এখন দূরের কথা। তালিবানি শাসন ফের শুরু হওয়ায় আফগানি মেয়েদের ভবিষ্যৎ যথেষ্ট উদ্বেগজনক। যেহেতু তালিবানি ফতোয়া অনুযায়ী মেয়েদের কোনও রকম বাড়ির বাইরের কাজ করা মানা, তাই এখন যে মেয়ের কর্মরত, তাঁদের কাজ নিয়ে সংশয় তৈরি হয়েছে। তালিবান কাবুল দখল করার পর আফগানিরা দেশছাড়ার শেষচেষ্টা শুরু করে দিয়েছিলেন। মেয়েরা সেই দলে পিছিয়েই রয়েছেই। তাঁদের পরিণতি নিয়ে উদ্বিগ্ন এখন গোটা দুনিয়া।

 

Related Posts

Uncategorized

March 8, 2022
13
Uncategorized

টুকু-মুনির পরিষদের কমিটি গঠনের ঘোষনা। জেবিবিএর তিনটি কমিটি !

February 11, 2022
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version