Tuesday, May 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

দ. আফ্রিকাকে ৮২ রানে হারিয়ে সিরিজ সমতায় আনল ভারত

June 18, 2022
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
5
VIEWS
Share on Facebook

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটা জিতলেই এক ম্যাচ আগে সিরিজ জিতে যেত দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ।

এমন সমীকরণ মাথায় রেখে রাজকোটে লড়াইয়ে নামে দু’দল। তবে এই লড়াইয়ে ৮২ রানে জিতে ভারত সিরিজ সমতায় আনল ২-২ ব্যবধানে।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। ওপেনার টেম্বা বাভুমাকে ৮ রান করে সাজঘরে ফেরেন চোটে পড়ে। আরেক ওপেনার কুইন্টন ডি কককে ১৪ রান করে ফেরেন রান-আউট হয়ে।

এরপর ডোয়াইন প্রিটোরিয়াসকে শূন্য রানে ফেরান আবেশ খান। দলীয় সর্বোচ্চ ২০ রান করা রাসি ভ্যান ডান দুসেনকেও ফেরান আবেশ। দুসেনের বিদায়ের পর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা।

একের পর এক উইকেট দিয়ে ১৬.৫ ওভারে অল-আউট হয় মাত্র ৮৭ রানে। ৮২ রানের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল স্বাগতিকরা।

ভারতের পক্ষে ৪ উইকেট নেন আবেশ খান। ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও ১টি করে উইকেট নেন হার্শাল প্যাটেল এবং আক্সার প্যাটেল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। ওপেনার ঋতুরাজ গায়কোয়াডকে ৫ রানে ফিরতে হয় লুঙ্গি এনগিদির বলে ক্যাচ দিয়ে। এরপর ৪ রান করে বিদায় নেন শ্রেয়াশ আইয়ার। আরেক ওপেনার ঈশান কিষানকে ২৭ রানে ফেরান এনরিক নরকিয়া।

অধিনায়ক ঋষভের ব্যাটের আসে ১৭ রান। তবে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিকের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। পান্ডিয়া ৪৬ (৩১) রান করে ফিরলেও ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি অর্ধশতক তুলে নেন কার্তিক। তার ৫৫ (২৭) রানের ইনিংসে ৬ উইকেটে ১৬৯ রান তোলে ভারত।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট নেন লুঙ্গি এনগিদি। ১ উইকেট করে নেন মারকো জ্যানসেন, প্রটোরিয়াস, নরকিয়া ও কেষব মহারাজ।

Related Posts

খেলা

 নিউইয়র্ক ফুটবল প্রেমীদের জন্য ৫০ ডলারে মিলবে বিশ্বকাপ  টিকেট

May 22, 2026
4
খেলা

নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আমেরিকায় বিশ্বকাপ ফুটবল খেলতে চায় না ইরান 

March 17, 2026
14
No Result
View All Result

Recent Posts

  • গ্রিন কার্ডের আবেদন করলে তার আগে ছাড়তে হবে আমেরিকা
  • পশ্চিমবঙ্গ বিজেপির এক বার্তায় হঠাৎ ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় ! ৬ বাংলাদেশী গ্রেপ্তার
  • ইরানে ফের হামলা আমেরিকার ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান !
  • সন্তানের সুখ খেয়াল রাখতে রাখতে অবসাদে কারা বেশি ভোগেন, গৃহবধূ না কি মায়েরা?
  • বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটক শিবিরের জন্য পশ্চিমবঙ্গ জায়গা খুঁজছে !

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version