সন্ধান২৪.কমঃ আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের পাঠানটুলীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজগর আলী ওরফে বাবুল (৫৫)।পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়ি পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন আহত হয়।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী ওরফে বাবুলের মৃত্যু হয়। মাহবুব নামে গুলিবিদ্ধ আরেকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


