সন্ধান২৪.কম : অবশেষে পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গোয়েন্দা পুলিশ একটি মাইক্রোবাসে করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে রাত পৌনে ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে রমনা ডিভিশনের ডিসি (ডিবি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, নূরের একটু হাপানি সমস্যা ছিলো আগে থেকেই। এজন্য তাকে হাসপাতালে নেয়া হয়।
একটি ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৭ জনকে গ্রেফতার করা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা অপরাধ তথ্য ও গোয়েন্দা বিভাগ(ডিবি) তাদের গ্রেফতার করা হয়। রাজধানীর লালবাগ থানার করা মামলায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার(মিডিয়া) ওয়ালিদ হোসেন, গতকাল ভিপি নূরসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষন মামলা হয়। গতকাল সন্ধার পর ভিপি নুরের নেতৃত্বে মামলার প্রতিবাদে মশাল মিশিল করে। মিছিলটি তোফখানা রোড থেকে শাহবাগের দিকে যায়। আইন শৃঙ্খলা অবনিতর আশঙ্কায় পুলিশ মিছিলে বাধা হয়। পরে মিছিল থেকে ভিপি নুরসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মোট চার জনেক আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে।


