সন্ধান২৪.কমঃ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে,মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নানা আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করে বাংলাদেশ ক্লাব ইউএসএ।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংগঠনটি নানা রঙের বেলুন,পোষ্টার,ফেষ্টুন,পতাকা ও ব্যানারে বর্ণাঢ্য করে তুলেছিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ১৫ ডিসেম্বর সন্ধায় এই আয়োজন করে।

ঢোল বাজিযে ব্যানার ফেস্টুন ও বাংলাদেশের পতাকা নিয়ে সুসজ্জিত একটি বিজয় শোভাযাত্রা জ্যাকসন হাইটসের ডাইভারসিটি থেকে শুরু করে ৭৩ ও ৭৪ ষ্ট্রীট প্রদক্ষিণ করে আবার ডাইভারসিটিতে আসে।
বাংলাদেশ ক্লাব ইউএসএ এর সভাপতি নুরুল আমিন বাবুর সভাপতিত্বে ও বাংলাদেশ ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে রাখেন
যুক্তরাষ্ট্র আওযামী লীগের সদস্য আবদুল হামিদ,নাট্যকর্মী গোপাল সান্যাল,বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপআন্তর্জাতিক সম্পাদক গাজী গাজী লিটন,যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,৯৩ আমেরিকার ইব্রাহিম খলিল তমাল,জিকু আলম,মিরানা দেওয়ান,যুবলীগ নেতা জাহিদুল ইসলাম.যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হেলাল মিয়া,ছাত্রলীগ নেতা ফাহিম, সোহাগ,জুবায়ের প্রমুখ।


