সন্ধান২৪.কম: গত মে রবিবার নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির জ্যামাইকা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয় জ্যামাইকার স্টার কাবাব পার্টি সেন্টারে।
কর্মীসভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
অনুষ্ঠানে জ্যামাইকা বোরো/শাখা কমিটি গঠন এবং আগামী ২ জুন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী নিয়ে আলোচনা হয়।
কর্মীসভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন, সম্পাদক আলমগীর হোসেন মৃধা,আমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, আরিফ চৌধুরী, শরীফ চৌধুরী পাপ্পু, ফারদিন রনি প্রমূখ।
কর্মীসভায় সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে বলেন বিএনপির নিবেদিত প্রাণ এবং যারা নিয়মিত দলের মিটিং মিছিলে অংশগ্রহণ করবেন তারাই দলের বিভিন্ন কমিটিতে থাকবেন।
কর্মী সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন জোহরা বেগম, শেখ জহির, আব্বাস উদ্দিন,নাজমুল করিম কিরন প্রমূখ।


