সন্ধান২৪.কম : আঞ্চলিক ও সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (শাহীন-মইনুল) ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
গত ৩ জুলাই সোমবার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এম এ কায়্যূম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য আব্দুল হাসিম হাসনু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, আতাউল গনি আসাদ, হেলিম উদ্দিন, ইমাম কাজী কায়্যূম, ইসতিয়াক রূপু,এমাদ চৌধুরী, আব্দুল মালেক খান (লায়েক), ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, কর্মব্যস্ততার মধ্যে সকলকে নিয়ে একটি দিন নির্মল আনন্দে কাটবে এ প্রত্যাশায় আমরা এ আয়োজন করেছি।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নী ও সেলিম চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল হাসিম হাসনু এবং সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ইফজাল আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।


