Tuesday, March 31, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা

March 31, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
9
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এক সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত প্রাণ হারিয়েছেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় তার জীবনের করুণ সমাপ্তি ঘটে।

নিশাতের জানাজা আজ মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তাকে নিউজার্সির মুসলিম কবরস্থানে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

রোববার রাত তখন প্রায় ১২টা। কুইন্সের উডসাইডে রুজভেল্ট অ্যাভিনিউ আর ৬২ স্ট্রিটের মোড়ে একটি কেক হাতে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ১৯ বছরের নিশাত জান্নাত। কাজ শেষে সবে ট্রেন থেকে নেমেছেন, বাড়ি ফিরছেন — ছোট বোনের জন্য কেক হাতে নিয়ে। ঠিক সেই মুহূর্তে পশ্চিমমুখী রুজভেল্ট অ্যাভিনিউ ধরে আসা রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি বিশালাকার গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে ক্রসওয়াকে পা রাখা নিশাতকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি ছিল মাত্র দশ মিনিটের হাঁটাপথ দূরে, ৫৫তম স্ট্রিটে।

নিশাতের বাড়ি ছিল দুর্ঘটনাস্থল থেকে মাত্র দশ মিনিটের হাঁটা দূরত্বে। কাজ শেষে ফেরার পথে দেরি হওয়ায় বড় বোন নওশিন জান্নাত মোবাইলের লোকেশন ট্র্যাক করে দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উপস্থিতি ও নিশাতের নিথর দেহ দেখতে পান।

নিশাত জান্নাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবার ২০১৭ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসে। নিশাতের বাবা হেলাল আহমদ উডসাইডের একটি মসজিদের ইমাম। চার বোনের মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়। তার ৯ ও ৪ বছর বয়সী দুটি ছোট বোন রয়েছে, যাদের একজনের জন্য কেক নিয়ে ফিরছিলেন তিনি।

বড় বোন নওশিন জান্নাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিশাত সবসময় বলত—আশা রাখো, বর্তমানেই বাঁচো। সে নিজেই জানত না তার সময় এত কম।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনার তদন্ত করছে। ট্রাকের চালক ঘটনাস্থলেই ছিলেন, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ , মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

 

 

 

 

 

Related Posts

নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
2
নিউ ইয়র্ক

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা  দিবস উদযাপন

March 28, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version