সন্ধান২৪.কম: জ্যাকসন হাইটসের ৩৭-৬৭ ৭৪ ষ্ট্রীটের বাংলাদেশীদের জনপ্রিয় মেরিট কাবাব প্যালেসসহ সহ ৩ টি দোকান আগুনে পুড়ে গেছে। এছাড়াও তিনটি দোকানের আংশিক পুড়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও লক্ষাধিক ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। মেরিট কাবাব প্যালেস থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।
আগুনে মেরিট কাবারের উপরের তলায় বইয়ের দোকান মুক্তধারার ব্যাপক ক্ষতি হয়েছে।

গত ২৬ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আশপাশের দোকানেও আগুন লেগে যায়। কি কারণে আগুন সংঘটিত হয়েছে তা জানা যায়নি।
আগুন লাগার ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস আসতে আসতে প্রায় ৩ দোকানে আগুন লেগে যায়। পুড়ে যায় মেরিট কাবাব,মুক্তধারা, বিউটি সেলুন, ফোনের দোকানসহ ৬ টি দোকান সম্পূর্ন ও আংশিক ভাবে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি গ্রুপ ঘটনা স্থলে এসে রাত ভর চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
৬ মার্চ ফায়ার সার্ভিসের লোকজন সকাল থেকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট, ৭৪ স্ট্রিট, ৭৫ স্ট্রিটসহ কয়েকটি স্ট্রিট বন্ধ করে দেন। সাধারণ লোকজনের চলাচলও বন্ধ করে দেন তারা। ফায়ার সার্ভিস ও পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেন।
মুক্তধারার মালিক বিশ্বজিৎ সাহা বলেন, অর্থনৈতিক ভাবে কতটা ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভন না। কিন্ত আমার প্রতিষ্ঠানে অনেক দূর্লভ বই এবং কোন কোন বইয়ের একটি মাত্র প্রিন্ট ভার্সন ছিল সেগুলো আগুনে নষ্ট হয়ে গিয়েছে।
এর আগে ২০১৮ সালেও মেরিট কাবাব ও মুক্তধারা আগুনে পুড়ে যায়। কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়।


