Tuesday, February 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় দুইভাইয়ের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ, ছাত্র লীগ. নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের শোক প্রকাশ

August 18, 2020 - Updated on August 19, 2020
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0

(ছবিতে টুপি পড়াটা হল রাসেল এবং সানগ্লাস পরে হিমেল )

0
SHARES
42
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাংলাদেশি তরুণ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হক রাসেল (৩৩) এবং তার ভাই হিমেল আকতার জয় (২৮) মারা যান। আজ সকালে নায়েগ্রা ফল্স থেকে নিউইয়র্কে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন (ইন্নানিইল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। 

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে নিউইয়র্ক শহর থেকে প্রায় সাড়ে ৩০০ মাইল দূরে রচেস্টারের অন্টারিও কাউন্টিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাংলাদেশি তরুণ মোজাম্মেল হক রাসেল (৩৩) এবং তার ভাই হিমেল আকতার জয় (২৮) মারা যান। নিহত সহোদরের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তাদের বাবার নাম সিরাজুল ইসলাম ভূঁইয়া। নিহত দুই ভাইয়ের  বাসা নিউইয়র্কের কুইন্সের এস্টোরিয়ায়। রাসেল দুই সন্তানের জনক।

দুর্ঘটনায় আহত তাদের ছোট ভাই আমিনুল হক আপেলকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অপর গাড়িরচালক ৮১ বছরের আমেরিকান এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ওহাইও রাজ্যের বাসিন্দা।

নিহত সহোদরের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড. এ. জয় ইত্তেফাককে জানান, মোজাম্মেল হক রাসেল যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। সাপ্তাহিক ছুটিতে ছোট দুই ভাই ও তাদের এক বন্ধুকে নিয়ে গাড়ি চালিয়ে নায়াগ্রা ফলস বেড়াতে যান। দুদিন সেখানে অবস্থান করে সোমবার রাতে তারা নিউইয়র্কে ফিরছিলেন। রাত আনুমানিক ১টায় রচেস্টার এলাকার অন্টারিও কাউন্টির ৪৪ এক্সিটের কাছে নিউইয়র্ক স্টেট থ্রুওয়েতে উল্টো পথে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পুলিশ জানিয়েছে, উল্টো পথে আসা গাড়ির ৮১ বছর বয়স্ক চালক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। উল্টো পথে গাড়ি চালিয়ে ঢুকে পড়ায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন এবং মুহূর্তে দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হক রাসেলের  মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ,  যুব লীগ ও ছাত্র লীগ. নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে ।

 

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না

February 21, 2026
6
নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version