সন্ধান২৪.কম: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার নিউক্লিয়ারের অন্যতম সদস্য সিরাজুল আলম খাঁনের স্মৃতি রক্ষার জন্য নিউইয়র্কে গঠন করা হলো ‘সিরাজুল আলম খাঁন স্মৃতি পরিষদ’। ড.মহসীন পাটোয়ারীকে কমিটির আহŸায়ক ও সাহাব উদ্দিনকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ডা.মোস্তাক আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহŸায়ক ডা.মজিবুল হক ও মজিবর রহমান, সদস্য মোহাম্মদ মতিউর রহমান,মজিবর রহমান,মো: তপন জামান,মোশারফ খান,এ.ওয়াই.এম জাকারিয়া চৌধুরী,মো:আবু তাহের,সোহবাস মজুমদার,সারোয়ার হোসেন,সৈয়দ জুয়েল ও মুজাহিদ আনসারী।
গত ২৭ আগস্ট সন্ধায় জ্যামাইকার ঢাকা সুইটস রেষ্টুরেন্টে সিরাজুল আলম খাঁনের অনুসারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।
শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ,বাংলাদেশের রাজনীতিতে ‘তাত্তি¡ক নেতা’ আর ‘রহস্য পুরুষ’, স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষ সিরাজুল আলম খাঁনের জীবন,রাজনৈতিক আদর্শ, নীতি ও কর্মকান্ড নিয়ে এই কমিটি কাজ করবে বলে নতুন কমিটি জানান।


