Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠনের বিক্ষোভ সামলাতে ব্যর্থ পাকিস্তান! কোণঠাসা ইমরান

April 20, 2021
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
23
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক: নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠনের চাপে ফের কোণঠাসা ইমরান খান । গত এক সপ্তাহ ধরে লাগাতার বিক্ষোভে জ্বলছে পাকিস্তান । কট্টর ইসলামপন্থী দল ‘তেহরিক-ই-লাবায়েক পাকিস্তান’-এর  নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদে অগ্নিগর্ভ ইসলামাবাদ।

আর এসবের জন্য ইমরানের সরকারের ‘ব্যর্থতা’কেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা। হিংসার বিরুদ্ধে হিংসা দিয়ে যে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, একথা বলে পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী নেতা বিলাবল ভুট্টো জারদারি।

‘পাকিস্তান পিপলস পার্টি’র প্রধান জারদারির অভিযোগ, সমস্যার মূলে না পৌঁছে কেবলই তাৎক্ষণিক ভাবে সমস্যার সমাধান করতে চাইছে ইমরান প্রশাসন। কিন্তু পরিস্থিতির সমাধান তো হচ্ছেই না, উলটে রক্তপাত ও মৃত্যুর মতো অনভিপ্রেত সব ঘটনা ঘটছে। তাঁর প্রশ্ন, ‘‘কেন দেশের নির্বাচিত সরকার জাতীয় অ্যাকশন প্ল্যান কার্যকর করল না কিংবা সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করল না?’’
গত রবিবার দিনভর পুলিশের সঙ্গে টিএলপি’র সমর্থকদের সংঘর্ষ চলতে থাকে। নিষিদ্ধ ওই সংগঠনের দাবি, তাদের চারজন সমর্থক মারা গিয়েছে পুলিশের গুলিতে। সেই সঙ্গে আহত হয় বহু বিক্ষোভকারী। সংঘর্ষের ধাক্কায় চোট পান বহু পুলিশকর্মীও। বিলাবলের অভিযোগ, এই সমস্ত রক্তপাতের জন্য ইমরান সরকারই দায়ী। একই বক্তব্য অন্য বিরোধী নেতাদেরও। 

ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ? ফ্রান্সের ‘শার্লি এবদো’-তে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র আঁকাকে কেন্দ্র করেই টিএলপির বিক্ষোভ। তাদের দাবি, ফ্রান্সের সঙ্গে সব রকম সম্পর্ক বন্ধ করতে হবে। ফরাসি রাষ্ট্রদূত-সহ পাকিস্তানে থাকা সমস্ত ফরাসি নাগরিক ও সংস্থাগুলিকে দেশ ছেড়ে চলে যেতে নির্দেশ দিতে হবে। গত নভেম্বরেই ইমরান খানের ‘তহরিক-ই-ইনসাফ’ সরকার টিএলপির সঙ্গে চুক্তি করেছিল ফরাসি রাষ্ট্রদূতের বহিষ্কারের ব্যাপারে সম্মতি জানিয়ে। তখন জানা গিয়েছিল, ফেব্রুয়ারির মধ্যেই এব্যাপারে পদক্ষেপ করবে সরকার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

সেই চুক্তির মেয়াদই শেষ হচ্ছে মঙ্গলবার, ২০ এপ্রিল। কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয় দলের প্রধান সাদ হুসেন রিজভিকে। এরপর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল টিএলপির বিক্ষোভকে কেন্দ্র করে। ঘটনার পরে তাদের নিষিদ্ধ করে পাক সরকার। যাকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ বাড়ে বিক্ষোভের। যা চরম আকার নেয় গত রবিবার। প্রসঙ্গত, আজই পাকিস্তানের সংসদে ভোটাভুটির মাধ্যমে ঠিক হবে ফরাসি রাষ্ট্রদূতের ভবিষ্যৎ। তাঁকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হবে কিনা তা ঠিক হবে ভোটের মাধ্যমে। 

 

Related Posts

ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
ভারত-পাকিস্থান

শান্তিতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিনের

January 28, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version