সন্ধান২৪.কমঃ পরকীয়ার অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী । পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে লালমনিরহাট সদর উপজেলায় এ ঘটনা ঘটে। আহত স্বামী অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, তিন বছর আগে পাশ্ববর্তী ইউনিয়নে পাবিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ দম্পতির ঘরে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত কয়েক মাস থেকে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

এ ব্যাপারে গত বুধবার রাতে উভয় পরিবার বসে আপোষ-মিমাংসাও করেন। কিন্তু ওই রাতে ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় স্বামীকে এলোপাথাড়ি কোপাতে থাকেন স্ত্রী। এসময় স্বামীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহ আলম জানান, অবস্থা গুরুতর হওয়ায় রাসেলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রীকে আটক করা হয়েছ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।


