সন্ধান২৪.কমঃ লক্ষাধিক টাকার মাদকসহ গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার সম্পাদক অভিনেত্রী পামেলা গোস্বামী। পশ্চিমবঙ্গে ভোটের মুখে এই ন্যাক্কারজনক ঘটনায় বিজেপিতে অস্বস্তি শুরু হলো। কয়েক লক্ষ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে তাঁর থেকে। এ সময় গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গী প্রবীর দে।পামেলাকে যিনি মাদক সরবরাহ করতেন, সেই প্রবীর দে-ও বিজেপি নেতা।
পামেলাকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার কোকেনসহ গ্রেপ্তার করা হয়। খবর আনন্দবাজার পত্রিকা ও ইন্ডিয়া টুডের।

দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চল বলে পরিচিত নিউ আলিপুরের রাস্তা থেকেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রীকে। পুলিশের প্রায় ৮ টি গাড়িতে করে তাকে চারপাশ থেকে ঘিরে ধরা হয়। এরপর আর বিজেপি নেত্রীর পালানোর পথ ছিল না। তার গ্রেপ্তারে পশ্চীমবঙ্গ বিধান সভার ভোটে বিজেপি অস্বস্থিতে পড়বে বলে ধারণা করা হচেছ। ধর্মের আড়ালে বিজেপি নেত্রীর এই কোকেন ব্যবসা অনেকেই ভালো চোখে দেখছেন না।
পামেলা টলিউডে অভিনয় এবং মডেলিংয় ক্যারিয়ার তৈরীর সাথেই রাজনীতিতে আসেন। বিজেপির বেশ কিছু প্রথম সারির নেতার নেকনজরে আসার কারণে খুব দ্রুত পার্টিতে পদোন্নতি-ও হয় পানেসার।

জানা গিয়েছে, শুক্রবার নিউ আলিপুরে নিজের আবাসনের কাছে গাড়ি পার্কিংয়ের জন্য পামেলা যান। সেখানেই তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। নিউ আলিপুর থানার পুলিশ পামেলার গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছেন বলে দাবি পুলিশের। তারা জানিয়েছেন, পামেলা গোস্বামীর হ্যান্ড ব্যাগ থেকে কোকেন উদ্ধার হয়েছে। এমনকী বিজেপি নেত্রী গাড়ির সিটের নিচ থেকেও কোকেন পাওয়া গিয়েছে।
হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তার বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল।পুলিশের কাছে খবর ছিল প্রায় প্রতিদিনই নিউ আলিপুরের কোথাও না কোথাও রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়ান পামেলা গোস্বামী। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই শুক্রবার নিউ আলিপুরে ফাঁদ পেতে ছিল পুলিশ। এদিও যে তিনি যাবেন, সেটা আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। পামেলা গোস্বামীর গাড়ি থামতেই পুলিশ গ্রেফতার করে তাঁকে।


