সন্ধান২৪.কমঃ গত ১৬ অক্টোবর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় প্রগোসিভ ফোরামের সাধারণ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে সেমিনারে ‘বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা প্রধান ড.নজরুল ইসলাম। আলোচনায় অংশ গ্রহন করেন সংগঠনের প্রাক্তন সভাপতি খোরশেদুল ইসলাম, ল সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, লেখক ওবায়েদুল্লা মামুন,বাংলাদেশ প্রতিদিনের আবাসিক সম্পাদক লাভলু আনসার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিনহাজ আহমেদ শাম্বু।
সেমিনারে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনের ভূমিকা,জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকা নির্দ্ধারণ, ভোটারের সংখ্যানুযায়ী প্রতিনিধি নির্বাচনসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারের আগে প্রগোসিভ ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ,সাংগঠনিক বিষয়ক আলোচনায় অংশ নেন গোলাম মতুর্জা,জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধুরী প্রমূখ।


