সন্ধান২৪.কম : ২০১৪ সালে কংগ্রেসের পরাজয়ের জন্য দলের নেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দায়ী বলে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইয়ে উঠে এসেছে। গত আগষ্টে প্রণব মুখার্জি মৃত্যুবরণ করেন। আগামী জানুয়ারিতে তার ‘প্রেসিডেন্সিয়াল ইয়ারস’ নামের বইটি প্রকাশিত হওয়ার কথা। খবর এনডিটিভির
প্রণব মুখার্জি তার বইয়ে লিখেছেন, ‘কংগ্রেসের অনেক নেতাই বিশ্বাস করেন যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে এই পরাজয়ের মুখে দলকে পড়তে হতো না। তবে আমি তেমনটি মনে করি না। আমার বিশ্বাস, আমার প্রেসিডেন্ট হওয়ার পর দলের নেতৃত্ব রাজনৈতিক মনোযোগ হারিয়েছিলেন। সোনিয়া গান্ধী দলীয় বিষয়গুলো সামাল দিতে অক্ষম ছিলেন। আর মনমোহন সিং দীর্ঘদিন ধরে হাউজে অনুপস্থিত থাকায় অনেক এমপির সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে পারেননি’।
বইয়ে কংগ্রেসের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন প্রণব মুখার্জি। তিনি তার বইয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও তুলনা করেছেন। বইটি প্রকাশ করেছে রূপা পাবলিকেশন্স। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রণব মুখার্জি।

শুক্রবার ছিল প্রয়াত রাষ্ট্রপতির ৮৫ তম জন্মদিন। আর সেদিনই সামনে এল ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স’–এ লেখা প্রণব মুখোপাধ্যায়ের এই বক্তব্য। সেখানেই তিনি বলেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেই কংগ্রেস দিক ভ্রান্ত হয়ে পড়েছিল। সেসময় সোনিয়া গান্ধীও দলের রাশ নিজের হাতে রাখতে পারেননি। এর সঙ্গেই তিনি ২০১৪ সালের নির্বাচনে হারের প্রসঙ্গে লিখেছেন, ‘‘কংগ্রেসের কিছু নেতা আমাকে বলেছিলেন যে, ২০০৪ সালে আমি প্রধানমন্ত্রী হলে ২০১৪ সালে কংগ্রেসকে এমন পরাজয়ের মুখোমুখি হতে হত না। যদিও আমি এটা বিশ্বাস করি না। তবে আমার মনে হয়, আমি রাষ্ট্রপতি হওয়ার পর সোনিয়া গান্ধী দল সামলাতে সক্ষম হননি। অন্যদিকে, তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং সংসদে না থাকায় দলের সাংসদদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যার জন্যই এই ফলাফল হয়েছে।’’
এখানেই শেষ নয়, বইটিতে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং এবং নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রথম ইনিংসের কাজের পর্যালোচনাও করেছেন তিনি। মনমোহন সিং প্রসঙ্গে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মনমোহন সিং UPA জোটকে বাঁচাতেই বেশি সময় ব্যয় করেছিলেন, যা প্রশাসনের উপর খারাপ প্রভাব ফেলেছিল।’’ অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পাঁচ বছরের কাজের নিরিখে নরেন্দ্র মোদিকে ‘একনায়ক’ হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি। এখন দেখার আগামী জানুয়ারিতে বইটি প্রকাশের পর আর ও কী কী বিষয় সামনে আসে।


