সন্ধান২৪.কম : ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কের লাগোডিয়া ম্যারিয়ট হোটেলে প্রধানমন্ত্রীকে ভার্চুয়ালী নাগরিক সংবর্ধনা দেয়া হবে। সেই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৩০টি প্রবাসীদের জন্য সংরক্ষিত রাখা এবং নিউইয়র্ক-ঢাকা বিমান চালুর দাবী জানানো হবে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে একথা জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা প্রদান ও তাঁর জন্মদিন পালন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় জ্যাকসন হাইটসের একটি রেস্তরায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। ওই দিন লাগোডিয়া বিমান বন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন তাঁকে স্বাগত জানাবে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান এবং জাতিসংঘের সাধারন অধিবেশনে ভাষণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। এরপর তিনি ভার্জিনিয়া যাবেন । ওয়াশিংটন ডিসিতে যুক্তরাােষ্ট্রর ভাইস প্রেসিডেন্ট কমালা হারিসের সাথে বৈঠক হওয়ার সম্ভবনা আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সাংবাদিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সিদ্দিকুর রহমান, নিজাম চৌধুরী ও হাজী এনাম।


