সন্ধান২৪.কম : মসজিদের এক ইমাম প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ইমামকে হাতেনাতে আটকের পর শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ইমাম নজরুল ইসলাম (৩৫) ঢাকার ধামরাইয়ে শিয়ালকুল গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে । প্রবাসীর স্ত্রী নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে,শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ধামরাইয়ের ইশাননগর-শিয়ালকুল জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাড়ির অন্য লোকজন বুঝতে পেরে ইমাম নজরুল ইসলামকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় কয়েকজন শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর তাকে ধামরাই থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ইমাম নজরুল ইসলামের কঠোর শাস্তি দাবি করেছেন।
এ ঘটনা নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহম্মেদ জানান, প্রবাসীর স্ত্রী নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


