সন্ধান২৪.কম : বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের ইউরোপ সফর শুরু করেছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা । জঙ্গি সন্ত্রাসের ধাক্কায় নড়ে যাওয়া ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের নাম করে মৌলবাদের বিরুদ্ধে সরব হল ভারত। । সেখানে এক বক্তৃতায় শ্রিংলা বলেন, “ফ্রান্সের সাম্প্রতিক দু’টি সন্ত্রাসবাদী হামলা ভয়ঙ্কর। তার একটির উৎস যত দূর সম্ভব আমাদের পশ্চিমের প্রতিবেশী— পাকিস্তান।’’ তিনি বলেন, পাকিস্তানকে এর সমুচিত জবাব দেয়া হবে ।
বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, শ্রিংলার চলতি ত্রিদেশীয় সফরে সন্ত্রাসবাদের বিরদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের জন্য ছিল না ঠিকই। কিন্তু বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানকে ইউরোপের মঞ্চে কোণঠাসা করার যে সুযোগ তৈরি হয়েছে, তার পূর্ণ সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। শ্রিংলার কথায়, “তিন দশক ধরে আমরা নগ্ন মৌলবাদের ধাক্কা সামলাচ্ছি। দেখেছি, এর থেকে কি ভয়ংকর হিংসা তৈরি হতে পারে। বিশ্ব সভ্যতার একজোট হয়ে, দৃঢতার সঙ্গে এই হুমকির মোকাবিলা করা প্রয়োজন।’’


