নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শুরুতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীসহ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্যের আলোকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
এরপর অনুষ্ঠানের অভ্যর্থনা পর্বে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পদকপ্রাপ্ত ড. ডেভিড নেলিন, ডেভিড উইসব্রোড, সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলি উইমেন ক্যাটলিনা ক্রুজ, এবং জেনিফার রাজকুমারসহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।


