Thursday, September 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরানস্ ১৯৭১-র বিজয় দিবস উদযাপন

January 1, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
47
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরানস্ ১৯৭১, ইউএসএ এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমূল হুদা। অতিথির মঞ্চে ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, জাতিসংঘ বাংলাদেশের অস্থায়ী মিশনের প্রেস সেক্রেটারী মোহাম্মদ নাসির উদ্দিন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম প্রমূখ।


৩০ ডিসেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত আলোচনা পর্বে অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা মগবুল হোসেন তালুকদার,মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,মুক্তিযোদ্ধাবি এম জাকির হোসেন হিরু ও মুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ।


প্রধান অতিথির ভাষণে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হবে সেই রক্তের ইতিহাস, দীর্ঘশ্বাসের ইতিহাস যা আমাদের বিজয়ের পথে ধাবিত করেছে। এই বিজয়কে সমুন্নত রাখতে হলে আমাদের সজাগ থাকতে হবে। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততা, মমতা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
সভাপতির ভাষণে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়।
তিনি বলেন,বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা প্রতিনিধি মিথুন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আল আমীন।
অনুষ্ঠানের শুরুতে শেষে সবিতা দাসের পরিচালনায় জাতিয় সংগীত ও সঙ্গীত পরিবেশন করে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

বিকেলে নিউইয়র্কে নামছেন তারেক জিয়া, আ.লীগ-বিএনপির সমাবেশ জেএফকে বিমান বন্দরে

September 21, 2026
12
নিউ ইয়র্ক

তারেক রহমানের আগমন: উত্তাল হয়ে উঠেছে নিউইয়র্কে আ.লীগ-বিএনপি‘র রাজনীতি

September 21, 2026
4

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version