Thursday, March 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

বাংলাদেশি তরুণ রোজারিও হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি

April 2, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে (১৯) হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রবাসীরা। এ সময় দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি জানানো হয়।

স্থানীয় সময়(২৯ মার্চ)শুক্রবার নিউইয়র্কের বাঙালির রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় এ সমাবেশ হয়। প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও লাল মরিচ নামে দুটি সংগঠন আলাদাভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা উইন রোজারিও হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে জোর দাবি জানান। তারা বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডে যেন এবার বিষাদে পরিণত হয়েছে। উইন রোজারিওর মৃত্যুর ঘটনার পর কমিউনিটি থেকে দাবি উঠলেও পুলিশের শরীরে থাকা ক্যামেরার কোনো ফুটেজ এখনও প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সমাবেশে এ ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

‘প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সমাবেশে জড়ো হয়েছিলেন হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের প্রতিনিধিত্বকারীরা। ছিলেন পেশাজীবী এবং ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে গণমাধ্যম কর্মীরাও। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও প্রচণ্ড ক্ষোভ দেখায় এই সমাবেশ থেকে।

সমাবেশে ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, উইন রোজারিওর পরিবার এই হত্যাকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর জন্য তার সহযোগী ফার্মকে নিযুক্ত করেছেন। ইতিমধ্যেই তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছেন। অভিযুক্ত পুলিশ অফিসারদের বডি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। সবকিছু তাদের ফার্মের বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন।

ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, প্রচলিত রীতি অনুযায়ী উইন রোজারিওর হত্যার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছেন স্টেট অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি আমাদের ফার্মও তদন্তে নেমেছে। ন্যায়বিচারের জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে লড়ে যাবো।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি গ্যাব্রিয়েল তাপস গমেজ, বিকাশ গমেজ, লুথারেন চার্চের প্যাস্টও জেমস রয়, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এএফএম মিসবাহুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট সুখেন গোমেজ।

উল্লেখ্য, গত ২৭ মার্চ দুপুরে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও। নিহতের বাবার দাবি, ফোন পেয়ে পুলিশ তাদের বাসায় গিয়ে মায়ের সামনেই ছেলেকে ৬ রাউন্ড গুলি করে হত্যা করে। পরে উইন রোজারিওর মানসিক সমস্যার কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এমন একজনকে কেন গুলি করে মারতে হলো এমন প্রশ্ন উঠছে স্থানীয় কমিউনিটিতে। যদিও পুলিশের দাবি, উইন রোজারিও কাঁচি নিয়ে তাদের মারতে উদ্যত হয়েছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তে পুলিশের দোষ প্রমাণ হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসারদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

১৯ বছর বয়সী নিহত বাংলাদেশি আমেরিকান উইন রোজারিওর বাড়ি গাজীপুরের পূবাইলের হারবাইদ গ্রামে। সোমবার (১ এপ্রিল) বিকালে নিউইয়র্কে একইস্থানে বিক্ষোভের ডাক দিয়েছে আঞ্চলিক সংগঠন গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন।

 

 

Related Posts

নিউ ইয়র্ক

গণহত্যা দিবসে সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদ,নিউইয়র্ক‘র আলোর মিছিল

March 26, 2026
11
নিউ ইয়র্ক

জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !

March 23, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • গণহত্যা দিবসে সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদ,নিউইয়র্ক‘র আলোর মিছিল
  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version