Saturday, February 21, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

বাংলাদেশের দিনাজপুরে সাঁওতালদের জন্য তৈরি ঘরের দখল নিচ্ছে মুসলমানরা!

September 10, 2022
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
35
VIEWS
Share on Facebook

সুকুমার সরকার, ঢাকা: মুজিব বর্ষ উপলক্ষে মাথার উপর ছাদ পেয়েছিলেন। বাংলাদেশের (Bangladesh) সাঁওতালদের উপহার হিসেবে ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের সেই আশ্রয়ও দখল হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘর দখল হওয়ায় অন্যের বাড়ির উঠোনে কষ্ট করে দিন কাটাতে হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের বাসিন্দাদের। দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুরের এই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সাঁওতালদের অভিযোগ, স্থানীয় চিলমন খানা দিঘির পাড়ের কয়েকটি মুসলমান পরিবার তাঁদের ঘর দখল করা হচ্ছে। হুমকি দিয়ে উৎখাত করছে বলে অভিযোগ। এ নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধার উপক্রম হয়েছে।

গত মঙ্গলবার উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে সাঁওতালরা অভিযোগ জানিয়েছিলেন। লিখিত অভিযোগে তাঁরা জানান, সরকারের কাছ থেকে ঘরের দলিল নেওয়ার পর ঘরে উঠতে গেলে স্থানীয় মুসলিমা সম্প্রদায়ের মানুষজন সাঁওতালদের হুমকি দেন, প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘরগুলি তালাবন্ধ করে রাখা হয়েছে। যদিও ঘরের দলিল তাঁদের কাছে, কিন্তু ঘর দখলে রেখেছেন অন্যরা। বুধবার দুপুরে চিলমন খান দিঘির পারে সাঁওতালদের ওই আশ্রয় প্রকল্প এলাকা ঘুরে জানা গিয়েছে, ৯ একর জায়গাজুড়ে চিলমন খান দিঘি। দিঘির তিন ধারে আশ্রয় প্রকল্পের আওতায় ৫২টি সাঁওতাল পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। দিঘির পূর্ব দিকে অর্ধেকাংশে মুসলমানদের কবরস্থান। বাকি অংশে সাঁওতালদের কবরস্থান ও মন্দির। পাশেই প্রায় এক একর জায়গায় কোদাইলধোয়া দিঘি। ইতিমধ্যে ৪০টি ঘরে ৪০টি সাঁওতাল পরিবার বসবাস শুরু করেছে। তবে তৃতীয় পর্যায়ে বরাদ্দ করা ১২টি পরিবার বাধার মুখে ঘরে উঠতে পারছে না।

ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিজিৎ বসাক বলেন, উপজেলা থেকে চিলমন খান দিঘির পারে বসবাসকারী সাঁওতালদের জন্য ঘরগুলি বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু কয়েকজন গায়ের জোরে তাঁদের কয়েকটি ঘর দখল করে রেখেছে। যেহেতু তাঁরা সনাতনধর্মী, তাই বিষয়টি নিষ্পত্তি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। চিলমন খান দিঘির পারে আশ্রয় প্রকল্পের প্রথম ধাপে ৩০টি, দ্বিতীয় ধাপে ১০টি ও তৃতীয় ধাপে ১২টি সাঁওতাল পরিবারের জন্য উপহারের ঘর তৈরি করা হয়েছে।

স্থানীয় সাঁওতাল প্রতিনিধি রবেন মুর্মু বলেন, তিন পুরুষ ধরে চিলমন খান দিঘির পারসহ পাড়গাঁও গ্রামে শতাধিক সাঁওতাল পরিবার বসবাস করছে। এর মধ্যে দিঘির পারে ৩০টি পরিবারে ১৬৭ জনের বসবাস। সবার মাটির ঘর ছিল। বেশ কষ্টে ছিলেন তাঁরা। সরকার ঘর করে দেওয়ার পর কষ্ট কিছুটা দূর হয়েছে। ৪০টি পরিবার ঘরে উঠতে পারলেও বাকি ১২টি পরিবার উঠতে পারছে না। কবরস্থানের দোহাই দিয়ে মুসলমানদের কয়েকটি পরিবার ঘরগুলি দখল করে রেখেছে।

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version