Tuesday, March 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

বুবলী এক পূজা দুই

June 9, 2022
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

রোজার ঈদের আগে থেকেই পুরোনো মেজাজে ফিরতে শুরু করেছে দেশের চলচ্চিত্রাঙ্গন। নতুন সিনেমা তৈরির খবরে সরগরম হয়ে উঠেছে ঢালিউড। প্রায় প্রতি সপ্তাহেই নতুন সিনেমা নির্মাণের খবর পাওয়া যাচ্ছে। যার জন্য সিনেমাসংশ্লিষ্ট সবাই এখন কর্মমুখর। সক্রিয় অভিনয়শিল্পীরাও। বিশেষ করে কয়েকজন অভিনয়শিল্পীর দিকেই তাই ফোকাস বেশি দেখা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও পূজা চেরী।

গত ঈদে এ দুই চিত্রনায়িকাই নতুন সিনেমার মাধ্যমে দর্শকের মুখোমুখি হয়েছিলেন। দুজনই ইতিবাচক ফলাফল পেয়েছিলেন। ‘বিদ্রোহী’ সিনেমাতে বুবলীর সাবলীল অভিনয় যেমন দর্শকের মনে দাগ কেটেছে, তেমনই নবীন চিত্রনায়িকা হিসাবে পূজা চেরী ‘গলুই’ সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল, এ দুই নায়িকার নায়কই ছিলেন একজন, শাকিব খান। তাই তাদের নিয়ে আলোচনার পরিমাণটা একটু বেশিই ছিল।

শুধু রোজার ঈদের গ্রাফই নয়, ঢাকাই সিনেমার বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যাবে, বুবলী ও পূজারই ক্যারিয়ারের চাকা এখন বেশ সচল। দুজনেরই এখন সুসময় চলছে। তাদের নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় আগ্রহী হয়ে উঠছেন নির্মাতারা। যদিও ঈদের অনেক আগে বছরখানেক ধরেই প্রায় প্রতি মাসে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন বুবলী। সমসাময়িক তারও আগে প্রতিষ্ঠিত অনেক চিত্রনায়িকা যখন বেকার, তখন বুবলী তাদের টপকে শীর্ষস্থান দখলের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছেন। কাজের হিসাবে বিবেচনা করলে এ মুহূর্তে ঢাকাই সিনেমায় নায়িকাদের তালিকায় এক নাম্বারে আসবে বুবলীর নাম। অন্যদিকে চার বছর আগে ঢালিউডে অভিষিক্ত হওয়া পূজা চেরীর মধ্যেও সম্ভাবনার আলো দেখছেন নির্মাতারা। তার অভিনীত খুব কম সিনেমাই মুক্তি পেয়েছে। তবে যেগুলো মুক্তি পেয়েছে প্রায় সবকটিই আলোচনায় ছিল। কাজের ব্যস্ততা বিবেচনায় বুবলীর ঠিক পরই তার অবস্থান। কেউ কেউ এগিয়ে রাখলেও সামগ্রিক বিচারে পূজা চেরী ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে চালকের আসনে বসতে খুব বেশিদিন সময় লাগবে না। কিন্তু সে জন্য তার মধ্যে ডেডিকেশন থাকার বিষয়টিও উল্লেখ করেছেন বিজ্ঞরা।

এদিকে শবনম বুবলী ও পূজা চেরী ব্যস্ততা এবং মন্দার বাজারে তাদের ব্যক্তিগত সাফল্যের উচ্ছ্বাস নির্মাতাদেরও ছুঁয়ে গেছে। সিনেমার এ দুঃসময়ে আস্থা রাখার মতো নায়িকা সংকটে তাদের সাফল্য নতুন করে আশাবাদী করে তুলেছে সংশ্লিষ্টদের। বুবলীকে এক সময় শুধু শাকিব খানের বিপরীতেই অভিনয় করতে দেখা গেলেও গত এক বছর ধরে সেই বৃত্ত ভেঙে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে যাচ্ছেন তিনি। পুরোনো নায়ক ছাড়াও নবাগত নায়কদের সঙ্গে নিয়মিত জুটি বাঁধছেন এ নায়িকা। গত এক বছর ধরে যেসব সিনেমায় অভিনয় করছেন সেগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। ঈদের পর আগামী ১৬ জুন ‘তালাশ’ নামের তার অভিনীত একটি নতুন সিনেমা মুক্তি পাবে। যাতে তিনি নবাগত আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন। এ ছাড়া আগামী ঈদেও তার অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ; নামে একটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। সাম্প্রতিক কাজ নিয়ে শবনম বুবলী যুগান্তরকে বলেন, ‘আমি গল্প এবং চরিত্রকে গুরুত্ব দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। শুরু থেকেই বলে এসেছি, আমি অভিনয়ের জন্য সিনেমায় নাম লিখিয়েছি। অন্য কোনো এজেন্ডা আমার মাথায় নেই। দর্শক যেভাবে আমাকে উৎসাহিত করছেন তাতে ক্যারিয়ার নিয়ে দারুণ আশাবাদী। আশা করছি সামনের দিনগুলোতেও তাদের সমর্থন পাব।’

নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে পূজা বলেন, ‘ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করছি। তবে অল্প সময়ে দর্শকরা আমাকে অভিনয়ের জন্য ভালোবেসেছেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান হিসাবে আমিও ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের চেষ্টা করে যাচ্ছি। লক্ষ্য একটাই, দর্শকদের বিনোদিত করা। আরও কিছু ভালো সিনেমা নিয়ে যেন অনেকদিন কাজ করতে পারি এটাই চাওয়া।’

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন
  •  পর পর ভুয়ো ভিডিয়ো, নেতানিয়াহুকে ‘জীবন্ত প্রমাণ করতে’ মরিয়া ইজরায়েল ! `পুত্র’ কি বেঁচে নেই?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version