Friday, May 1, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

মজাদার কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি

May 20, 2022
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

জিভে পানি এনে দেয় কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানিপ্রেমীদের কাছে প্রিয় নাম। কাচ্চি বিরিয়ানি রান্না করতে সময় ও উপকরণ একটু বেশি লাগে। এটি রান্না করতে প্রয়োজন যথেষ্ট ধৈর্যেরও। তাই আগে রেসিপি ভালোভাবে জেনে নিতে হবে। এতে আপনার রান্না করা কাচ্চি বিরিয়ানিও হবে দোকানের মতোই সুস্বাদু। চলুন তবে জেনে নেওয়া যাক কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি—

মাংস মেরিনেট করার উপকরণ

খাসির মাংস ২ কেজি, লবণ ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি গুঁড়া ১ চা চামচ, জয়ফল গুঁড়া হাফ চা চামচ, জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ। মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ঘি ৪ টেবিল চামচ, দুধ আধা কাপ, জাফরান ১ চিমটি ও টক দই এক কাপ।

বিরিয়ানির ভাত রান্নার উপকরণ

বাসমতি চাল ১ কেজি, তেজপাতা ২টি, লবঙ্গ ১ চা চামচ, দারুচিনি ২টি, এলাচ ৫-৬টি, লবণ স্বাদমতো।

বিরিয়ানির লেয়ারের উপকরণ

কাবাবচিনি ১ চা চামচ, শাহি জিরা হাফ চা চামচ, কাঠবাদামের গুঁড়া ২ টেবিল চামচ, কিশমিশ আধা টেবিল চামচ, কেওড়ার জল ১ টেবিল চামচ, বেরেস্তা ১ কাপ, ঘি/বাটার/তেল ২ টেবিল চামচ, আলু ৪/৫ টুকরা, কাঁচা মরিচ ৫/৬টি, কালো এলাচ ২টি, আলু বোখারা ৫/৬টি ও ডো করা আটা/ময়দা।

প্রণালি

খাসির মাংস মেরিনেট করতে ধুয়ে নিন। আরেকটি বড় পাত্রে পানি নিয়ে তাতে লবণ দিন। লবণপানিতে মাংস ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। এতে মাংস নরম হবে এবং লবণ ভেতরে ভালোমতো ঢুকবে। ১ ঘণ্টা পর মাংস তুলে নিয়ে কিচেন তোয়ালে দিয়ে চেপে চেপে পানি যেটুকু থাকে নিংড়ে নিন। এবার মাংস একে একে আদা, রসুন, সাদা গোলমরিচের গুঁড়া, এলাচ গুঁড়া, দারুচিনি গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিন। এরপর ঘি, দুধ, জাফরান, টকদই ও লবণ দিন। মাখিয়ে ফেলুন সব কিছু একসঙ্গে এবং মেরিনেট করুন ২/৩ ঘণ্টার জন্য।

এবার বিরিয়ানি রান্নার পাত্রে মাংস নিয়ে নিন। একে একে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, লবণ, কাবাবচিনি, শাহি জিরা, কাঠবাদামের গুঁড়া ও কিশমিশ দিয়ে দিন। এখন আলু ও মরিচ দিয়ে দিন। আলু আগেই সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে।

বিরিয়ানির ভাত তৈরি করতে অন্য একটি পাত্রে এবার পরিমাণমতো পানি নিয়ে এতে দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। এখন বাসমতি চাল ও লবণ দিয়ে দিন। এরপর ভাতটা নামিয়ে নিন। যেই পাত্রে মাংস রাখা হয়েছে এখন তার উপর গরম বাসমতি ভাত বিছিয়ে দিন। এর ওপর একে একে ৩ টেবিল চামচ ঘি, কেওড়ার জল, তরল দুধ, কাঁচামরিচ, আলু বোখরা ও জাফরান দিয়ে ঢেকে দিন। এবার তৈরি করে রাখা ডো দিয়ে পাত্রের চারদিক আটকে দিন। প্রথম ১০ মিনিট একটু বেশি আঁচে এবং পরবর্তী ৩০-৪০ মিনিট কম আঁচে চুলায় রাখুন।

Related Posts

জীবনশৈলী

বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?

April 20, 2026
5
জীবনশৈলী

নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’

April 20, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version