সন্ধান২৪.কমঃ মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন জিমাম চৌধুরী। জিমাম এর অকাল মৃত্যুতে নিউইর্য়ক শহর শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
অনেকেই গণমাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করছে । এছাড়াও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
নিউইয়র্ক বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ সিলেট সদর থানা এসোসিয়েশনের সাবেক সভাপতি,বাংলাদেশ সোসাইটির সাবেক সদস্য,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র পুত্র ২১ বছর বয়সী জিমাম তার হিলসাইড এভিনিউর নিজ বাসায় মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
পুলিশ জিমামের মরদেহ মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যায়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়।
দেশে সিলেট শহরে নিজের বাসায় অবস্থানরত জিমামের বাবা জুয়েল চৌধুরী ও মা লুবানা চৌধুরী’র একমাত্র ছেলের মৃত্যুর কথা জানানো হয়েছে। হাসপাতালের আনুষ্ঠানিকতার পর নিউইয়র্কে জানাজা শেষে জিমামের মরদেহ দেশে পাঠানোর কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুতে সিলেট সদর থানা এসোসিয়েশন আমেরিকা ইনকের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল মালেক খান লায়েক ও ডি এম রনেল এক শোক বিবৃতি প্রকাশ করেছেন।


