Monday, March 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

মানব পাচার মামলা: ছয় সপ্তাহের জামিনে কণ্ঠশিল্পী ইভা

June 29, 2022
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

রাজধানীর গুলশান থানায় মানব পাচারের অভিযোগের মামলায় কণ্ঠশিল্পী ইভা আরমানকে আগাম ছয় সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাই কোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। একই সঙ্গে জামিনে থাকা সময়ের মধ্যে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

এদিন আদালতে ইভা আরমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও অর্পন চক্রবর্তী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

আইনজীবী এ বি এম আলতাফ বলেন, আবেদনের শুনানির পর আদালত ইভা আরমানকে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। এই ছয় সপ্তাহের মধ্যেই তাকে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

ইভা আরমানসহ ১০জনের নাম উল্লেখ করে পরস্পর যোগসাজশে পতিতালয় স্থাপন, পরিচালনা ও পতিতাবৃত্তিতে আহ্বান জানানোর অভিযোগ এনে গত ২৫ জুন পুলিশের পরিদর্শক আবুল হাসান গুলশান থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এ মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় জামালপুরের মেলান্দহ থানার করানিয়ার পাড়া গ্রামের রফিকুল হায়দার মোহাম্মদ সিরাজউদ্দৌলাকে। মামলায় ইভা ১০ নম্বর আসামি। এজাহারে গুলশান-২ এর ‘এরোমা থাই স্পা’কে ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটির বাড়ির মালিক ইভা।

মামলার অন্য আসামিরা হলেন, অসীম কুমার পাল (৪৪), ইয়াসমিন আক্তার নিঝুম (১৮), শ্রাবণী আক্তার মুক্তা (২৪), রুনা মুড়ং (২৭), রোকেয়া আক্তার মুন (২৭), লামিয়া আক্তার (২৪), হাসিনা মমতাজ (৫৬) ও স্বরজিৎ (৪০)। এদের মধ্যে ‘এরোমা থাই এ্যান্ড স্পা’ এর মালিক হাসিনা মমতাজ ও ম্যানেজার স্বরজিৎ পলাতক রয়েছেন।

উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করা ইভা একপর্যায়ে প্রেমে জড়িয়ে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে ২০০৩ সালে তারা বিয়ে করেন। এরপর তিনি গায়িকা হিসেবেও পরিচিতি পান। প্রায় এক দশক আলোচনায় থাকা এ দম্পতির বিচ্ছেদ হয় গত বছর। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে ডিভোর্স দিয়ে নতুন সংসার পাতেন ইভা। ব্যবসায়ী সোহেল আরমানকে বিয়ে করে নাম বদলে ইভা আরমান রাখেন।

কণ্ঠশিল্পী ইভার ইতোমধ্যে ৩০টির বেশি গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। সে মাত্রায় জনপ্রিয়তা না পেলেও গত দশকে তার নিয়মিত উপস্থিতি ছিল এটিএন বাংলার পর্দায়।

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন
  •  পর পর ভুয়ো ভিডিয়ো, নেতানিয়াহুকে ‘জীবন্ত প্রমাণ করতে’ মরিয়া ইজরায়েল ! `পুত্র’ কি বেঁচে নেই?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version