সন্ধান২৪.কম : মানুষের কাছ থেকে টাকা তুলতে আসা সার্কাসের হাতি মারা গেছে। খবর শুনে ভোর থেকেই সেটি দেখতে বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী লোকজন এসে সেখানে ভিড় করছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্ত বাজার এলাকায় এটি ঘটেছে।
নওগাঁ জেলা থেকে চিকিৎসা শেষে গত এক মাস ধরে টাকা তুলতে তুলতে বুধবার সিরাজগঞ্জ পৌছায়। বৃহস্পতিবার ভোর ৬টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজার পেট্রোল পাম্পে পিছনে হাতিটি মারা যায়।
হাতিটির মাহুত সোহেল হোসেন জানান, দীর্ঘদিন নওগাঁয় হাতিটির চিকিৎসা শেষে ফেরার পথে উপজেলার সীমান্ত বাজার আসলে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। রাতে গুরুতর অসুস্থ হয়ে যায়। ভোর ৬টায় মারা যায়। হাতিটির ৮৫ বছর বয়স।
মাহুত বলেন, তার মালিকের আরো ৫টি হাতি রয়েছে। মৃত্যুর খবর পেয়ে মালিক রওনা দিয়েছেন। তিনি আসলেই মারা যাওয়া হাতি নিয়ে সিদ্ধান্ত নিবেন। হাতিটির বর্তমান মালিক সিলেটের আব্দুল জলিল সরকার। তার মোবাইলে ফোন দিলে রিসিভ করার পর কেটে দেন। বেশ কয়েকবার ফোন দিলেও আর ধরেন নাই।


