Thursday, February 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

মামদানি নিউইয়র্কের মেয়র হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন

September 14, 2025
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
4
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক:  ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জোহরান মামদানি জানিয়েছেন, নিউইয়র্ক সিটির মেয়র পদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে পা রাখলে, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে – যদি তিনি নির্বাচিত হন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য দায়ী একজন যুদ্ধাপরাধী হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক সফর করেন, তাহলে বিমানবন্দরে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানানো হবে।

মার্কিন আইন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পদক্ষেপ কার্যত অসম্ভব হতে পারে। এটি কেন্দ্রীয় আইন লঙ্ঘন করতে পারে। তবুও মামদানি দ্বিমত পোষণ করে বলেন, তিনি প্রতিশ্রুতি থেকে পিছু হটবেন না।

তিনি বলেন, এটি এমন একটি বিষয়, যা আমি পূরণ করতে চাই। নিউইয়র্ক এমন একটি শহর, যা আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে – আমার ইচ্ছা এটি নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্র আইসিসি’র কোনো পক্ষ নয় এবং এর কর্তৃত্বও স্বীকার করে না। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করার পর গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আদালতটির বিরুদ্ধে ব্যবস্থা নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর এই আদালতের কোনো এখতিয়ার নেই।

অন্যদিকে, নেতানিয়াহুও হুমকিগুলো উড়িয়ে দিয়েছেন। জুলাই মাসে তিনি বলেছিলেন, মামদানির মন্তব্য নিয়ে তিনি চিন্তিত নন।

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি গ্রেপ্তারের ধারণাটিকে ‘অনেক দিক থেকেই বোকামি’ বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সেখানে (নিউইয়র্কে) যাব এবং আমরা দেখব…।’

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তিনি এবং অন্য একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি এবং ওষুধসহ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য জিনিসপত্র থেকে বঞ্চিত করেছেন।

মামদানি যুক্তি দিয়েছেন, নেতানিয়াহু নিউইয়র্কে থাকাকালীনও সামরিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে মধ্যপ্রাচ্যে বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

 

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version