Tuesday, March 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

মায়ের ‘শ্রেষ্ঠ শিক্ষক’ সম্মাননায় লাক্স তারকা স্বর্ণার উচ্ছ্বাস

May 28, 2022
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই’ প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ হয়েছিলেন সাদিকা স্বর্ণা। একই ব্যাচ থেকে তারকাখ্যাতি পেয়েছেন মেহজাবিন চৌধুরী, অর্ষা, ইশানা, তাহসিনসহ বেশ কয়েকজন।

খুব চুপচাপ স্বভাবের স্বর্ণা নিজের মতো করেই চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিজের মতো করেই কাজ করতে ভালোবাসেন। যে কারণে তার কাজের সংখ্যা কম। তবে যখন যে কাজটি করেন তা পূর্ণ মনোযোগ দিয়েই করার চেষ্টা করেন।

স্বর্ণার আজকের এ অবস্থানে আসার নেপথ্যে তার বাবা মায়ের ভূমিকা রয়েছে প্রবল। আর এরই মধ্যে তার মা নীলিমা আখতারের দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে সম্মাননা প্রাপ্তির ঘোষণায় ভীষণ উচ্ছ্বসিত স্বর্ণা। স্বর্ণার মা নীলিমা আখতারের শিক্ষকতা জীবন শুরু হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পিডাব্লিউডি স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে।

পরবর্তীতে গেল ২৫ বছর আগে প্রমোশন পেয়ে তিনি চলে যান চট্টগ্রামের কাপ্তাইতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানেই সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘ ২৫ বছর যাবত শিক্ষকতা করে আসছেন। এরই মধ্যে কাপ্তাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউএনও কর্তৃক এক চিঠি মারফত নীলিমা আখতার অবগত হন যে তিনি ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলায়। খবরটি শোনার পর তিনি যেমন আনন্দিত হয়েছেন, যেন মায়ের এই সাফল্যে স্বর্ণা আরও অনেক বেশি আননন্দিত হয়েছেন, গর্বিত হয়েছেন।

নীলিমা আখতার মুঠোফোনে কাপ্তাই থেকে বলেন, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা প্রাপ্তি অবশ্যই খুব ভালোলাগার। যদিও আমার ছাত্র ছাত্রীরা বলে যে তারা আমাকে অনেক আগেই শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা দিয়েছে, এটাই আমার অনেক ভালোলাগার। তবে অফিসিয়ালি একটি স্বীকৃতিও অনেক বড় বিষয়।

সাদিকা স্বর্ণা বলেন, একজন সন্তান হিসেবে মায়ের এই প্রাপ্তি আমার জন্য ভীষণ গর্বের, আনন্দের। আমার মা একজন মানুষ হিসেবে অনন্য, অসাধারণ। আমার মা বলেই বলছিনা। তার শিক্ষার্থীরা তা বেশ ভালোভাবেই অবগত। তিনি তার পেশায় ভীষণ সৎ, নিষ্ঠাবান এবং পুরোপুরি দায়িত্বশীল। যে কারণেই তিনি অনেক আগেই ছাত্র ছাত্রীদের কাছে প্রিয়তর হয়ে উঠেছেন। আর এখন অফিসিয়ালি স্বীকৃতি পেলেন মা। এটা সত্যিই ভষিণ ভালোলাগার। সন্তান হিসেবে আজ আমি আরো অনেক বেশি গর্বিত। আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন সবাই।

লাক্স তারকা হবার আগেই স্বর্ণা আফসানা মিমির ‘কাছের মানুষ’ও শামীম শাহেদের ‘একবার মুগ্ধ হতে চাই’ নাটকে অভিনয় করেন।

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন
  •  পর পর ভুয়ো ভিডিয়ো, নেতানিয়াহুকে ‘জীবন্ত প্রমাণ করতে’ মরিয়া ইজরায়েল ! `পুত্র’ কি বেঁচে নেই?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version