Tuesday, February 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

‘মেট্রো ওয়াশিংটন আ.লীগের নতুন কমিটি হবে প্রধানমন্ত্রীর নির্দেশেই’

June 3, 2022
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

কথিত কাউন্সিল বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে নয়, সরাসরি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নতুন কমিটি সংবিধান মোতাবেক গঠন করা হবে। অসাংবিধানিকভাবে কেউ কাউন্সিলের নামে দলের ভাঙনের চেষ্টা করলে তা প্রতিহত করবেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। স্থানীয় সময় বুধবার (১ জুন) ভার্জিনিয়ার নিরালা রেস্তোরাঁয় অনুষ্ঠিত মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের এক জরুরি সভায় এ ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা।

সভায় সভাপতিত্ব করেন দলের বর্তমান সভাপতি সাদেক এম খান এবং সভা পরিচালনা করেন যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন। সভায় বক্তরা বলেন, ঐক্যবদ্ধ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগকে অবৈধ ও অসাংবিধানিকভাবে কাউন্সিলের অজুজাত দেখিয়ে দলকে যেভাবে বিভক্তের পথে নেওয়ার চেষ্টা করছেন তা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে আহবান জানিয়েছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগকে সরাসরি দেখাশোনা করে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। একমাত্র তার নির্দেশ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নতুন কমিটি সংবিধান মোতাবেক গঠন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শিব্বীর আহমেদ, সহ-সভাপতি জুয়েল বড়ুয়া, নুরুল আমিন নুরু, আনোয়ার হোসাইন, মজিবুর রহমান, আকতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মনির পাটোয়ারী, দপ্তর সম্পাদক নারায়ন দেবনাথ, ক্রীড়া সম্পাদক আবুল আযাদ, সদস্য শেরিনা চৌধুরী, দেব শর্মা, হাসনাত সানি, আবু সরকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল শিকদার ও সহ-সভাপতি সিরাজুল হক। এছাড়াও ফোনে সংযুক্ত ছিলেন সহ-সভাপতি জি আই রাসেল, জীবক বড়ুয়া ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল গফুর প্রমুখ।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি জানান, শুধু মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নয়, আমরা বেশ কয়েকটি অঙ্গরাজ্যেই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছি। এ বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন- ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বেশির ভাগ সময় বাংলাদেশেই থেকেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন কোনো জাতীয় কর্মসূচিতে যোগ দেন না বা আয়োজন করেন না। সম্প্রতি আওয়ামী লীগের দুই শক্তিশালী প্রেসিডিয়াম সদস্য যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থান করেন। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা হাজিরা দিলেও তিনি সেখানে আসেননি এবং ছিলেন না। ফেসবুকে কাউন্সিল বিরোধী এ ধরনের চিঠি পোস্ট করার এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগকে দোষারোপ করার অধিকার তার আছে। ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগ অন্য কারো দ্বারা নয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দ্বারা স্বাক্ষরিত এবং অনুমোদিত। এখানে বিতর্কের কিছু নেই। দলের জন্য উপযুক্ত যে কোনো সময় একটি কাউন্সিল আহ্বান করার অধিকার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রয়েছে।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version