সন্ধান ২৪.কম:মিত্র ইউক্রেনকে রক্ষায় যেকোনো কিছু করবে ন্যাটো। এর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ রাশিয়ার আগ্রাসন সম্পর্কে এ ঘোষণা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিত্রদের কয়েক হাজার সেনা এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। আরও অনেককে প্রস্তুত রাখা হয়েছে। জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমাদের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে কমপক্ষে ১০০ যুদ্ধবিমানকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভূমধ্যসাগরের উত্তরে সমুদ্রে সতর্ক অবস্থায় আছে মিত্রবাহিনীর কমপক্ষে ১২০টি যুদ্ধজাহাজ। আগ্রাসন থেকে মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবো আমরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কিভাবে এই আগ্রাসনের জবাব দেয়া যায়, তা নিয়ে শুক্রবার ন্যাটো নেতাদের ভার্চ্যুয়াল সামিট আহ্বান করেছেন তিনি।
জেন্স স্টোলটেনবার্গ বলেন, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে মারাত্মক পরিণতি এবং মূল্য দেয়ার মুখোমুখি রাশিয়া এখন। নিষ্পেষণের বিরুদ্ধে স্বাধীনতা সবসময় বিজয়ী হবে বলে তিনি বক্তব্য শেষ করেন।


