সন্ধান২৪.কমঃ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ৯১ বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারী বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে একথা জানান নতুন গঠিত কমিটি।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল । লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মোহাম্মদ এ বার ভ্ূঁইয়া। এই দুইজন ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা ও সাবেক সাংসদ শহিদুর রহমান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নুর ইসলাম বর্ষন,শাজাহান সাজু,তোফায়েল চৌধুরী,হাবিবা বেগম, জুলহাস প্রমূখ।
গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ৬ মাস পর জাতীয় পার্টিও কেন্দ্র থেকে সেই সম্মেলনে গঠিত কমিটির অনুমোদন দেয়া হলো।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে কিছু আইনগত জটিলতার কারণে,চেয়ারম্যান যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির অনুমোদন দিতে পারে নাই। সেই জটিলতা থেকে বেরিয়ে আসার ফলে গত ৫ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কমিটি উপহার দেয়া হয়।
মোহাম্মদ এ বার ভ্ূঁইয়াকে সভাপতি, আসেফ বারী টুটুলকে সাধারণ সম্পাদক, আব্দুর নুরকে সাংগঠনিক সম্পাদক এবং ৪৫ জনকে সদস্য করে ৯১ বিশিষ্ট যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি গঠন করা হয়েছে। এছাড়াও এই কমিটিতে ১৩ জন উপদেষ্টা রয়েছে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ এ বার ভ্ূঁইয়া জানান,খুব শিগগির নতুন কমিটির অভিষেক করা হবে।


