Tuesday, February 3, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আসার পথে মাঝ আকাশে বাংলাদেশির মৃত্যু

September 19, 2024
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : ঢাকা থেকে যুক্তরাষ্ট্র আসার জন্য সংযোগকারী ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিমানে ওঠেন নজরুল ইসলাম ডাকুয়া (৪৭)। ট্রানজিটের জন্য ফ্লাইটটি হংকংয়ে অবতরণ করলেও তিনি সিট থেকে নামছিলেন না। বিষয়টি দেখতে পেয়ে বিমান কর্তৃপক্ষ তাঁর কাছে গিয়ে দেখতে পায় তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তাঁকে বহনকারী বিমানটি আজ বুধবার সকাল ৮টায় হংকং বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানবন্দর থেকে তাঁর অন্য বিমানে ওঠার কথা ছিল। কিন্তু তিনি বিমান থেকে নামছিলেন না। বিমান কর্তৃপক্ষ তাঁকে তাঁর সিটে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তারা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করেছেন। এদিকে তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে তাঁর মরদেহ হংকং বিমানবন্দরের একটি হাসপাতালে রয়েছে। এ খবর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তাঁর স্বজনদের মাঝে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে নজরুলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে হংকং অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে।
নজরুল ইসলাম ডাকুয়ার বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামে। চলতি বছরের জুলাইয়ে স্ত্রী-দুই সন্তান নিয়ে আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছিলেন। তাঁর চার ভাই ও মা সেখানেই থাকেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশে একাই রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে তাঁর হার্ড এ্যাটাকে মৃত্যু হলো।
পরিবার সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ছোটবগী গ্রামের মৃত আনোয়ার হোসেন ডাকুয়ার বড় ছেলে মো. তোফাজ্জেল হোসেন। ১৯৯৫ সালে তিনি গ্রিন কার্ড লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। এর পাঁচ বছরের মাথায় তিনি তাঁর মা ফাতেমা বেগমকেও আমেরিকা নিয়ে যান।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রি কলেজের ইসলাম ইতিহাসের প্রভাষকের দায়িত্বে ছিলেন তিনি।

 

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7
আন্তর্জাতিক

খুন হতে পারেন ট্রাম্প ! ‘আমাকে হত্যা করলে ইরানকে ধ্বংস করে দিন’: ট্রাম্প

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version