Friday, February 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিস্তৃত ও বহুমুখী সহযোগিতা চাইবে বাংলাদেশ—পররাষ্ট্রমন্ত্রী

April 3, 2022
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

“বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বিস্তৃত ও বহুমুখী সহযোগিতা চাইবে”। এ মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মোমেন জানান, আমরা এ বিষয়টা উত্থাপন করব (র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা)। তারা (র‌্যাব সদস্যরা) অত্যন্ত দক্ষ ও কার্যকর; সর্বোপরি তারা দুর্নীতিমুক্ত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখানো উচিত।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড সাম্প্রতিক ঢাকা সফরের সময় এক যৌথ মিডিয়া ব্রিফিংয়ে ইঙ্গিত দিয়েছিলেন, এ বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বেশ কিছু ‍বিষয়ে নতুন করে সম্পৃক্ত হতে পারে।

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, “সহযোগিতার অনেক নতুন ক্ষেত্র রয়েছে; যেমন-প্রযুক্তি হস্তান্তর, ওষুধ, সুনীল অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন।… আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগে বৈচিত্র্য আনতে ইচ্ছুক”। দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আমন্ত্রণ জানাবে বাংলাদেশ।

অন্য বিষয়ের মধ্যে রোহিঙ্গা ইস্যুও উঠে আসবে বলে জানান তিনি।

Continue Reading

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version