নিউইয়র্কে গত ২৬ ডিসেম্বর সংগঠনের দু’বছর মেয়াদী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাসুদ আলম মিঠু। তাকে সহযোগিতা করেন, সহকারী নির্বাচন কমিশনার মোঃ জাফরুল হাসান (টগর) এবং মো: নুরুননবি মিয়া (বাদল) উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি মোহাম্মদ মিয়া (দুলু), সহ-সভাপতি তপোন চৌধুরী, সাধারণ সম্পাদক জাকিউল উদ্দিন উৎপল, সহ সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন (আমরুল), অর্থ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বপন, সহ অর্থ সম্পাদক মো. ইবনে মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. হাসান আবু সাইদ বিদ্দুৎ, সাংস্কৃতিক সম্পাদক মো. ওমর ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক কুমকুম আহমদ, প্রচার সম্পাদক জাভেদ জোয়াত পলক, নির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. রাজু আহম্মেদ, মো. আনওয়ার হোসেন, জাকিয়া ফেরদৌস (সাথী) ও আফরুজা বেগম (রানী)।
নির্বাচনী ফলাফল ঘোষণার সময় রংপুর জেলা এসোসিয়েশনের বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ সদস্যরা উপস্থিত ছিলেন।


