সন্ধান২৪.কম ডেস্ক : সকালে চাচার মৃত্যুর পর তাকে কবর দিতে জানাজার আয়োজন চলছিল। এমন সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল ভাতিজা হাফেজ শাহিন মিয়া (১৫)। রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুরে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে চাচা ও ভাতিজাকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে গত বুধবার, ওই গ্রামের জাফর আলী (৬০) বুধবার ভোররাতে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। সকালে তার জানাজার প্রস্তুতি চলছিল। ৯টার দিকে লাশ গোসল করানোর পর ভাতিজা হাফেজ শাহীন মিয়া ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। শাহিন মিয়া একই গ্রামের আফর আলীর ছেলে।


