Thursday, April 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রপ্তানির জন্য খাদ্যশস্য জাহাজে ভরা শুরু করেছে ইউক্রেন

July 25, 2022
in আন্তর্জাতিক, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

তুরস্কে গত শুক্রবার ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তির পরের দিন দেশটির ওডেসা বন্দরে মিসাইল হামলার পর এ চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

কিন্তু রোববার থেকে ওডেসাসহ চেরনোমোরস্ক ও ইউজনে বন্দরে নোঙর করা জাহাজে শস্য বোঝাই শুরু করেছে ইউক্রেন। খবর আনাদোলুর।

ইউক্রেনের পক্ষ থেকে রোববার হুশিয়ারি দেওয়া হয়েছে, যদি ইউক্রেনের কোনো বন্দরে রাশিয়া ফের হামলা চালায় তা হলে খাদ্যশস্য চুক্তি স্থগিত করে দেওয়া হবে।

ইউক্রেনের তিন বন্দর কর্তৃপক্ষ বিবৃতিকে বলেছে, রপ্তানির জন্য তাদের বন্দরে খাদ্যশস্য বোঝাই হচ্ছে জাহাজে। বিভিন্ন স্থান থেকে শস্যবোঝাই ট্রাক ও লরি বন্দরে আসছে।

সক কিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন বন্দরকর্মীরা। বহুদিন পর আবার ইউক্রেনের বন্দরগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

গত শুক্রবার তুরস্কের ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য চুক্তি হয়। এর মাধ্যমে ইউক্রেনের বন্দরগুলোতে আটকে থাকা শস্য বিশ্ববাজারে পাঠানোর পথ খুলে।

কিন্তু চুক্তির পরের দিনই ওডেসা বন্দরে মিসাইল হামলা করে রাশিয়া। এর পর ইউক্রেনের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো।

যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় ওডেসা বন্দরে মজুদ করা অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়েছে তারা। তা ছাড়া একটি যুদ্ধজাহাজ ধ্বংস করে দিতেও হামলা করার দাবি জানায় তারা।

প্রথমে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা এ হামলার বিষয়ে কিছু জানে না। পরে এটি স্বীকার করে।

বর্তমানে ইউক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে। যার মধ্যে রয়েছে গম, সূর্যমুখী তেল, বার্লি। ইউক্রেনে এসব শস্য আটকে থাকার কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চলতি বছর ফসলের মৌসুম শেষে আটকে থাকা শস্যের পরিমাণ সাত কোটি ৫০ লাখ টনে দাঁড়াবে।

ইউক্রেন বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ। বিশ্বে মোট উৎপাদিত সূর্যমুখী তেলের ৪২ শতাংশ এখানে উৎপাদন হয়। এ ছাড়া ইউক্রেনে ১৬ শতাংশ ভুট্টা ও ৯ শতাংশ গম উৎপাদন হয়।

অন্য বছর ইউক্রেন যে পরিমাণ শস্য উৎপাদন করে, তার তুলনায় এ বছর যুদ্ধের কারণে উৎপাদন কম হবে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে সাধারণত ৮ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদন হয়ে থাকে। যুদ্ধের কারণে এ বছর ৩০ শতাংশ উৎপাদন কম হতে পারে।

Related Posts

আন্তর্জাতিক

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

March 31, 2026
4
আন্তর্জাতিক

ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

March 29, 2026
8
No Result
View All Result

Recent Posts

  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version