সন্ধান২৪.কম ডেস্ক: বয়স্কদের চেয়ে শিশুদের থেকে করোনা সংক্রমণ আরও দ্রুত ছড়ায়। এমনটাই জানিয়েছে জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। কারণ শিশুদের মধ্যে সংক্রমণ ধারণ ক্ষমতা বেশি।

৫ বছরের শিশু ও করোনার মৃদু উপসর্গ রয়েছে, তাদের মধ্যে পরীক্ষা করে দেখা গেছে, ছোটদের নাক ও গলার মাধ্যমে সংক্রমণ আরও বেশি ছড়ায় বেশি বয়সের শিশু ও বয়স্কদের চেয়ে। গবেষকরা বলছেন, এই পরিস্থিতিতে শিশুদের আরও বেশি করে সুরক্ষা দিতে হবে। কারণ শিশুদের আশপাশে মানুষের সংখ্যা বেশি থাকে। তাই শিশুদের টিকাকরণের উপরেও এখন জোর দেওয়া উচিত বলে মনে করছে সংস্থাটি। সেক্ষেত্রে টিকার দুটি ডোজ দিলেও পরিমাণ দেখে নেওয়া জরুরি বলে মনে করছে সংস্থাটি।
ফাইজার, মডার্নার মতো সংস্থাগুলি ইতিমধ্যেই শিশুদের উপর টিকাকরণ নিয়ে পরীক্ষা শুরু করেছে। দেখা হচ্ছে শিশুদের উপর টিকা কতটা কার্যকরী হচ্ছে। জানা যাচ্ছে, শিশুদের বয়সের উপর নির্ভর করে ডোজের পরিমাণ বাড়ানো বা কমানো হচ্ছে।


