Tuesday, February 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

সংবাদ সম্মেলনে আজকাল হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষনা

May 12, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
34
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ঃ নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক আজকাল’ আজ শুক্রবার (১২ মে) থেকে নতুন সম্পাদনায় ও ব্যবস্থাপনায় প্রকাশিত হবে।
এ কথা জানাতে গত বুধবার দুুপুরে সাপ্তাহিক আজকালের নতুন কার্যালয় জ্যাকসন হাইটসের ৭১-১৬ ৩৫ এভিনিউতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৬ বছরের সফল সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো আজকাল-এর মালিকানা কমিউনিটির পরিচিতি মুখ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ-এর কাছে হস্তান্তর করেছেন।

সংবাদ সম্মেলনে পত্রিকাটির নতুন দায়িত্ব পাওয়া সিইও ও সম্পাদক শাহ নেওয়াজ জানান, শুক্রবার থেকে শাহ নেওয়াজ পাবলিকেশন্স ইন্ক থেকে আমার সম্পাদনায় নতুন আঙ্গিকে সাপ্তাহিক আজকাল প্রকাশিত হবে। পত্রিকাটি সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। আমরা হলুদ সাংবাদিকতা বিশ্বাস করি না।
তিনি আরও বলেন, আমরা কোন মিডিয়ার প্রতিপক্ষ নই বরং আজকাল তার নিজস্ব স্বকীয়তায় কমিউনিটির পাঠকদের উৎকর্ষ সাধনে ও সেবায় আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন,প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ স্বীয় পদ ‘প্রধান সম্পাদক’ পদে বহাল থাকবেন এবং ব্যবস্থাপনা সম্পাদক থাকবেন সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ। এছাড়াও নিউইয়র্ক ও ঢাকা অফিসে আজকাল-এর সাথে যারা আগে থেকেই যে ২৪ জন বিভিন্ন দায়িত্বে কাজ করে আসছেন তারা সকলেই স্ব স্ব দায়িত্ব পালন করবেন।
সাংবাদিকের অপর এক প্রশ্নের উত্তরে শাহ নেওয়াজ বলেন, আমার একাধিক ব্যবসা রয়েছে। যা করপোরেট প্রতিষ্ঠানের নিয়মে চলছে। তাই আজকাল সম্পাদনার ব্যাপারে আমার কোন সমস্যা হবে না, বরং আজকাল-এ বেশী সময় দিতে পারবো।


তিনি আজকাল প্রকাশের ক্ষেত্রে নিউইয়র্কের সকল সকল সম্মানিত পাঠক,শুভাকাঙ্খি,শুভানুধ্যায়ী ও সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন।
জাকারিয়া মাসুদ জিকো বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আজকাল নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। নিউইয়র্কের গন্ডি পেরিয়ে,বিশ্ব বাঙালির কাছে আজকালের পরিচিতি পৌঁছে গিয়েছে।
তিনি বলেন,সম্প্রতি ‘আইবিটিভি’ নামে আইপি টিভি প্রতিষ্ঠা করায় দুটি মিডিয়া পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়ায় আজকাল নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়া হয়েছে। আমি আইবিটিভি পরিচালনায় মনোনিবেশ করবো তবে, আজকাল-এর জন্য আমার সব সময় সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
বর্ষীয়ান সাংবাদিক‘প্রধান সম্পাদক’ মনজুর আহমদ পত্রিকাটি একেবারে বন্ধ না করে নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় জাকারিয়া মাসুদ জিকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার চেয়ে, নতুন ব্যবস্থাপনায় তার প্রকাশনা অব্যাহত থাকা যেকোন সাংবাদিকের জন্য খুশীর খবর। এ ক্ষেত্রে শাহ নেওয়াজকে পত্রিকাটি নতুন ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে জাকারিয়া মাসুদ জিকো অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। এই পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে বলতে পারি,আজকাল কোন ‘কাট এন্ড পেস্ট’ সাংবাদিকতা করে না। আজকাল-এ প্রকাশিত সকল সংবাদই সম্পাদনার মাধ্যমে নিজস্ব রিপোর্ট হিসেবেই প্রকাশিত হয়। তিনি বলেন, আজকাল অতীতের মতো আগামীতেও তার পেশাদারিত্ব বজায় রাখবে।


ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ বলেন, সাপ্তাহিক ইত্তেফাক নামে একটি পত্রিকা প্রকাশ করার ইচ্ছা আমাদের ছিল। সেই উদ্যাগ চলছিলো। কিন্তু আজকাল-এর মালিকানা বদলের প্রস্তার পাওয়ায় আমরা এটি প্রকাশনার উদ্যোগ নিয়েছি। সংবাদ সম্মেলনে পত্রিকাটির পাঠক প্রিয়তা অর্জনের জন্য তিনি কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক,পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান,বাংলা পত্রিকা ও টাইম টিভির সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক প্রথম আলো ইউএসএর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন,সাপ্তাহিক দেশ পত্রিকার প্রকাশক মঞ্জুর হোসেন,হক কথা সম্পাদক এবিএম সালাউদ্দিন আহমেদ, ইউএসএ অনলাইন পত্রিকা সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম,শিল্প-সাহিত্যের ম্যাগাজিন মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম,আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, বাংলা খবর ডট নিউজ সম্পাদক শওকত ওসমান রচি, এটিএন বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত, ফটো সাংবাদিক নীহার সিদ্দিক, এনওয়াই বিডিডট কম সম্পাদক শাহ ফারুক,চ্যালেন আই‘র প্রতিনিধি খোরশেদ আলম প্রমূখ ।
সংবাদ সম্মেলনের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা বেলাল হোসেন।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version