Saturday, April 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

স্বাধীনতার দাবিতে স্কটল্যান্ডে আবারও গণভোটের ডাক

June 15, 2022
in আন্তর্জাতিক, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

যুক্তরাজ্য থেকে আলাদা হতে আবারও গণভোট আয়োজনের কথা ঘোষণা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন।

স্কটল্যান্ড যদি আলাদা হয়ে যায় তা হলে এটি অনেক বেশি সম্পদশালী এবং সমতাভিত্তিক রাষ্ট্র হতে পারবে বলে দাবি করেছেন তিনি।

এর আগে ২০১৪ সালেও স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়েছিল, তবে সেই গণভোটে স্বাধীনতাপন্থিরা হেরে গিয়েছিল।

কিন্তু স্বাধীনতাপন্থি ক্ষমতাসীন দল স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা এবং ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন এবার যুক্তি দিচ্ছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে সমর্থন আবারও জোরালো হয়ে উঠেছে। খবর বিবিসির।

এসএনপি যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য প্রচার চালাচ্ছে বহু দশক ধরে। বর্তমানে এই দলটি স্কটল্যান্ডের ক্ষমতায় এবং গণভোটের পক্ষে প্রস্তাব স্কটিশ পার্লামেন্টে পাশ করানোর জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে, সেটি তাদের আছে বলে আশা করছে।

তবে এ ক্ষেত্রে সমমনা একটি দল গ্রিন পার্টির সমর্থন তাদের দরকার হবে। কিন্তু ব্রিটিশ সরকার এই গণভোটের তীব্র বিরোধী, প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার কনজারভেটিভ পার্টির নেতারা বলছেন, নতুন করে গণভোট কেন করতে হবে তার কোনো যুক্তি তারা দেখেন না।

এই গণভোটের প্রস্তাব স্কটিশ পার্লামেন্ট অনুমোদন করলেও এটি যে যুক্তরাজ্যের সুপ্রিমকোর্টে সরকারের দিক থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে, তা প্রায় নিশ্চিত।

ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন স্বাধীনতার পক্ষে যুক্তি তুলে ধরে বলছেন, ইউরোপে স্কটল্যান্ডের মতো একই আকারের যেসব দেশ বেশ সফল হয়েছে, তারা তুলনা করে দেখেছেন, স্কটল্যান্ডেরও সে রকম একটি সফল দেশ হওয়ার অনেক সম্ভাবনা আছে।

তিনি বলেন, যুক্তরাজ্যে এখন বড় সংকটে আছে। এর মুদ্রার মান পড়ছে এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে এই দেশের সম্ভাবনা তিনি দেখেন না।

Related Posts

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ

April 6, 2026
4
আন্তর্জাতিক

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

March 31, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবাসের নিঃসঙ্গ ঘরে থেমে গেল তরুণ প্রকৌশলীর হৃদস্পন্দন
  • আপনি সুস্থ কিনা শরীরের কোন ইঙ্গিত দেখে বুঝবেন?
  • রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version