সন্ধান২৪.কম: পুরোনোকে বিদায় করে প্রবাসী বাঙালিরা বরণ করে নিল বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দকে। ১লা বৈশাখের একদিন আগেই নিউইয়র্ক-এ বর্ষবরণ উৎসব শুরু হয়েছে।
আজ ১৩ এপ্রিল নিউইর্য়কের টাইম স্কয়ারে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এন আর বি ওয়াল্ড ওয়াইড বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব জুড়ে বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য ছড়িয় দিতে ১৩ এপ্রিল শনিবার দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত, জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আবহমান বাংলা ও বাঙ্গালীর লালিত সংস্কৃতি চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করে বাঙালি ক্লাব ইউএসএ।
দুটি অনুষ্ঠানে অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন–নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব।

টাইমস্ স্কয়ারে সহস্র কন্ঠে বিশ্ব বাঙালির বাংলা বর্ষ বরণ উদ্বোধন করেন বরেণ্য সংস্কৃতিজন হাসান ইমাম। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন নৃত্যশিল্পী লায়লা হাসান ,পার্বতী বাউল, কনসাল জেনারেল নাজমুল হুদা,সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ ও ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, নেপাল ও থাইল্যান্ডের কনসাল জেনারেলসহ বিশিষ্ট্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মমতাজ বেগম ও দেশবরেণ্য শিল্পীরা ছাড়াও শিল্পকলা একাডেমি ইউ এস এ,প্রকৃতি, সংগীত পরিষদ, বহ্নিশিখা, রবীন্দ্র একাডেমি এবং উত্তর আমেরিকা জনপ্রিয় সংগীত শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। কাল ১৪ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী এই সংগঠনটি নববর্ষ উদযাপন করবে এই সংগঠনটি।

টাইমস্কয়ারে বক্তরা বলেন, নতুন বছরে, নতুন দিনের এই উদ্যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণাও থাকবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।
অন্যদিকে আনন্দধ্বনীর প্রায় দেড়শ শিল্পীকে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া চলছে। নিউইয়র্কে আনন্দধ্বনির বর্ষবরণ শুরু ২০১৭ সাল থেকে যা এখন পর্যন্ত বহমান । এবারে আনন্দধ্বনির নিউইয়র্ক প্রভাতী বর্ষবরণ আগামী ১৪ এপ্রিল রবিবার সকাল ৮:১৫ মিনিটে জামাইকার দি মেরী লুইস একাডেমীতে। বিশেষ শিল্পী হিসাবে থাকবেন অদিতি মহসিন ।বিশেষ পরিবেশনায় আনন্দধ্বনি ও প্রবাসের বিশিষ্ট শিল্পী ও আবৃত্তিগণ । অনুষ্ঠানে সকল দর্শকের জন্য প্রাত:রাশ (সকাল ৭-৮:৩০ টা) অনুষ্ঠান শেষে বৈশাখী আহার।
ডনউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কল ১৪ এপ্রিল ডউসাইডের গুলসান ট্যারেসে আয়োজন করেছে বর্ষবরণ ১৪৩১। এখানে বিভিন্ন কর্মসূচী ছাড়াও আগত সুধীজনদের পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধা ৬ টায়্
১৪ এপ্রিল রবিবার বেলা ২টা থেকে রাত দশটা পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ডায়াস্পোরা ইউ এস এ ইনক আয়োজন করেছে সম্মিলিত বর্ষবরন ২০২৪ অনুষ্ঠানের। একই সাথে থাকছে মুক্তিযুদ্ধ যাদুঘরের সৌজন্যে ‘৭১ এ মুক্তিযুদ্ধের বেশ কিছু স্থিরচিত্র।
এছাড়াও বেশ কয়েকটি সংগঠন বাঙলা বর্ষবরণের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান।


