সন্ধান২৪.কম : চ্যানেল আই ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পন করার জন্য আগামী ১৪ নভেম্বর রোববার নিউইয়র্কের আমাজুরা কনসার্ট হলে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১’ অনুষ্ঠানের আসর বসছে।
গত ২ নভেম্বর বিকেল ৫ টায় উডসাইডের গুলসান টেরেসে আয়োজিত সংবাদ সম্মেলনের মঞ্চে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, চ্যানেল আই যুক্তরাষ্ট্রের সিইও রাশেদ আহমেদ এবং দেশী মিউজিক এন্টাটেইমেন্টের জামান মুনির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শুদ্ধ সংগীতের উৎকর্ষ সাধনের ব্রত নিয়ে আজ থেকে ১৫ বছর আগে যাত্রা শুরু করেছিল ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।’ এগুতে এগুতে এবারে সেই অ্যাওয়াডর্সের ১৬ তম আয়োজন হ”েছ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। বাংলাদেশ পদার্পণ করেছে স্বাধীনতার ৫০ বছরে। সেই পদার্পণকেই এবার উদ্যাপন করছে এই অ্যাওয়াডর্স আয়োজন। ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’- এই শ্লোগানকে ধারণ করেই সঙ্গীতের সকল শাখার শিল্পীরা অনুষ্ঠানে উপ¯ি’ত থাকবেন। বাংলাদেশের সংগীত জগতের ৫০জন সঙ্গীতগুণীকে এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে। এই ৫০ জনের মধ্যে নিউইয়র্কে যারা উপ¯ি’ত আছেন, তাদেরকে অ্যামাজুরার অনুষ্ঠানেই পুরস্কৃত করা হবে বলে লিখিত বক্তব্যে বলা হয়। বাকীদের হাতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই আয়োজনের শেষাংশের অনুষ্ঠানে তুলে দেয়া হবে পুরস্কার । চ্যানেল আই বলে, হৃদয়ে বাংলাদেশ,প্রবাসেও বাংলাদেশ। চ্যানেল আই প্রবাসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নানা সময়ে লাল-সবুজের বাংলাদেশের সু¯’ সংস্কৃতিকে তুলে ধরেছে বিশ্বেও কাছে এবং সত্য প্রমাণ করেছে-চ্যানেল আই, প্রবাসেও বাংলাদেশ এই শ্লোগানকে।
লিখিত বক্তব্যে বলা হয়, মূলত: এই অনুষ্ঠানটি বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী, গীতিকবি, সুরকার, বাংলা চল”িচত্র ও নাট্যজগতের বেশ কিছু চেনামুখ আমন্ত্রিত অতিথি হয়ে আসবেন। সঙ্গীশিল্পী সামিনা চৌধুরী, ফেরদৌস আরা, নকীব খান, মোহাম্মদ রফিকুল আলম, ফাহমিদা নবী, মানাম আহমেদ, কোনাল, বাদশা
বুলবুল আর অভিনয় জগতের আফজাল হোসেন, রোজিনা, মৌসুমী, কুসুম শিকদার, মোনালিসা, শ্রাবন্তী, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, টনি ডায়েস, বন্যা মির্জা, হিল্লোল, নওশীন এবং চল”িচত্রের কিং খান খ্যাত শাকিব খান থাকছেন।
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায় শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য যেখানে পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যা, রথীন্দধনাথ রায়, এস.আই.টুটুল, এলিটা করিম, ফিডব্যাক খ্যাত রোমেল সহ আরও অনেকের নান্দনিক শিল্পীদের
সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের মূল উপ¯’াপনায় থাকবেন চ্যানেল আই-এর জনপ্রিয় উপ¯’াপক অপু মাহফুজ এবং রুমা।
নিউইয়র্ক এবং বাংলাদেশে অংশের অনুষ্ঠানের পর দুটো অনুষ্ঠান মিলে ১টি অনুষ্ঠান চ্যানেল আইতে সম্প্রচারিত হবে ৩১ ডিসেম্বর, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩:০৫ মিনিটে এবং ২ জানুয়ারি, রবিবার, নিউইয়র্ক সময় বিকেল ৫টায়। লিখিত বক্তব্য পাঠ করেন, দেশী মিউজিক এন্টাটেইমেন্টের জামান মুনির ।


