সন্ধান২৪.কম : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার শ্রীলংকার মুখোমুখি হয়েছে নামিবিয়া। লঙ্কান বোলারদের তোপে নামিয়ার দলীয় স্কোর তিন অংকের ঘরও পেরুতে পারেনি। ৯৬ রানেই গুটিয়ে গেছে নামিবিয়া।
আর ৯৭ রানের মামুলী টার্গেট ৩৯ বল বাকি থাকতেই পূরণ করে ফেলেছে শ্রীলংকা। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা।
এই সহজ লক্ষ্যের তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। ১৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা।
দ্বিতীয় ও তৃতীয় ওভারে যথাক্রমে ১১ ও ৫ রানে আউট হয়ে যান কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা।
৬ষ্ঠ ওভারে দিনেশ চান্দিমালকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন স্মিথ। এ সময় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৬ রান।
এমন বোলিং করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন নামিবিয়ান বোলাররা।
কিন্তু আভিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পায় শ্রীলংকা।
ভানুকা রাজাপাকসে রীতিমতো ঝড় তোলেন। ৪ বাউন্ডারি ও ২ ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলে করেন ৪২ রান।
অন্যদিকে ২ ছক্কার মারে ফার্নান্দো করেন ২৮ বলে ৩০ রান।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় নামিবিয়া।
ইনিংসের তৃতীয় ওভারেই বিপদে পড়েন স্টিফেন বার্ড। মহেশ থিকশানার অফ স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন স্টিফেন। দলীয় ২৯ রানে আরেক ওপেনার জেন গ্রিনকেও ফেরান থিকশানা।
এরপর দলের হাল ধরেন ক্রেইগ উইলিয়ামস ও জেরহার্ড এরাসমাস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৩৯ রানের জুটি। ১২.২ ওভারে ২ উইকেটে ৬৮ রান করা নামিবিয়া এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়।
একে একে সাজঘেরে ফেরেন জেরহার্ড এরাসমাস, ক্রেইগ উইলিয়ামস, ডেভিড উইজ, জান ফ্রাইলিংক, জান নিকোল, রুবেন ট্রাম্পেলমান, পিকি ইয়া ফ্রান্স ও, ইয়ান নিকোল ও বার্নার্ড স্কোল্টজ।
৯১.


