সন্ধান২৪.কম :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পরিচিত মুখ এনামুল হক ইনামসহ কয়েকজন বাংলাদেশি আইস এজেন্টদের হাতে আটক হয়েছেন। এনামূল হককে গত ১৪ অক্টোবর রাতে বাফেলো থেকে আটক করা হয়। তাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আটক এড়াতে কমিউনিটির অনেকেই গা ঢাকা দিচ্ছেন।

ওয়েস্টার্ন নিউ ইয়র্কের সংবাদমাধ্যম বাফেলো টরন্টো পাবলিক মিডিয়া (বিটিপিএম) গত ১ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জুলাইয়ে আপস্টেট নিউ ইয়র্কে আইসের হাতে আটক মানুষের সংখ্যা ৬০০ ছাড়িয়েছিল।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, একই সময় পর্যন্ত পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আইসের হাতে আটক মানুষের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০-তে পৌঁছেছিল।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ অডিও প্রতিষ্ঠান মিরর ইন্টারন্যাশনাল এর কর্ণধার এনামুল হককে নিজ বাসস্থান বাফেলো থেকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট(ICE)।

আমেরিকা এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে তাঁকে আটক করা হয়। দীর্ঘদিন নিউইয়র্কে বসবাসের পর আটক এড়াতে তিনি কয়েক বছর আগে ইনাম ভার্জিনিয়ায় চলে যান। পরে আবার নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৪০০ মাইল দূরের বাফেলো শহরে বসবাস শুরু করেন। পরিচিতজনদের কেউ কেউ দাবি করেছেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও তিনি বৈধভাবে বসবাসের প্রয়োজনীয় কাগজপত্র করতে পারেননি। তবে এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিনি পরিচিত মুখ।
এদিকে তাঁর আটকের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিউইয়র্ক শহরসহ বিভিন্ন শহরের অনেক বাংলাদেশি আটক এড়াতে নিরাপদ স্থানে গা ঢাকা দিতে শুরু করেছেন।
এ পরিস্থিতিতে কমিউনিটির নেতারা প্রবাসীদের নিজেদের ইমিগ্রেশন-সংক্রান্ত আইনগত অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।


