Sunday, April 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

সাকিবের দলকে হারিয়ে চতুর্থ আইপিএল শিরোপা জিতল ধোনির চেন্নাই

October 16, 2021
in খেলা, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : এবারের আইপিএলের পুরো মৌসুমজুড়ে বোলিং পারফরম্যান্সে ভর করেই ম্যাচ জিতে এসেছে কলকাতা।

আর সেই দলের বোলাররা শিরোপা নির্ধারণী ম্যাচে ছন্দ হারালেন।

বরুণ-ফার্গুসন-নারিন-সাকিব কেউ-ই ভালো বল করলেন না। তাদের তুলোধোনা করলেন চেন্নাইয়ের প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি।

রবিন উথাপ্পা আর মঈন আলিও কম যাননি। তারা প্রত্যেকেই তিনটি করে ছক্কা হাঁকিয়ে ৩ উইকেট হারিয়ে কলকাতার সামনে রাখেন ১৯২ রানের বড় সংগ্রহ।

তবে ১৯৩ রানের বড় লক্ষ্যের তাড়ায় কলকাতাও দারুণ শুরু করলেও সব মাটি করে দিয়েছেন মিডলঅর্ডারের ব্যাটাররা।

আসা-যাওয়ার মিছিল শেষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫তে থেমে গেছে কলকাতা। ফলে ২৭ রানে জয় নিয়ে আইপিএল-২১ এর শিরোপা জিতল ধোনির চেন্নাই সুপার কিংস। চতুর্থ বারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলল চেন্নাই।

গত ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন ভেঙ্কেটশ। শার্দুল ঠাকুরের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে তিনি করেন ৩২ বলে ৫৬ রান। যেখানে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার ছিল।

দুর্দান্ত খেলেছেন ওপেনার শুবমান গিলও। চাহারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি করেন ৪৩ বলে ৫১ রান।

কিন্তু এই দুই ওপেনারের আউটের পরই কলকাতার ইনিংসে ধস নামে।

আজকের ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারেননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। গত ম্যাচে ডাক মেরেছিলেন তিনি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে করলেন ৮ বলে ৪ রান। এরপরই হ্যাজেলহুডের বলে চাহালের হাতে ক্যাচ তুলে দিয়ে দায়িত্ব শেষ করেন নিজের।

ফাইনালেও ডাক মারলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ১৪তম ওভারের ৫ম বলে দিনেশ কার্তিকের আউটের পর নামেন সাকিব।

সামনে বিশাল চ্যালেঞ্জ। ৩০ বলে করতে হবে ৭২ রান। আর ব্যাটে হাতে সাকিব নামলেন আর চলে গেলেন। জাদেজার ওই একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাকিব। গত ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি এই অলরাউন্ডার।

দ্বিতীয় কোয়ালিফায়ারে ছক্কা মেরে দলকে ফাইনালে তোলার নায়ক রাহুল ত্রিপাঠি আজ কিছুই করতে পারলেন না।

ডাক না মারলেও ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১৩তম ওভার শেষে কলকাতার সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৮ রান। জয়ের জন্য দরকার ছিল ৪২ বলে ৮৫ রান। টি-টোয়েন্টির এই ফরম্যাটে এমন পরিস্থিতিতেও ধুমধাড়াক্কা ব্যাটিং করে ম্যাচ জয়ের রেকর্ড আছে অহরহর।

কিন্তু ১৭তম ওভার শেষে পুরো চিত্রটাই অন্যরকম হয়ে গেল। কলকাতার সংগ্রহ তখন ৮ উইকেট হারিয়ে ১২৭ রান। অর্থাৎ ১৯ রান করতেই ৫ উইকেট হাওয়া কলকাতার!

১৮ ওভার শেষে শিভাম মাভি ধংসস্তুপে দাঁড়িয়ে একাই ঝড় তোলেন। একটি বাউন্ডারি ও দুটি ছক্কার মারে দলের রান ১৪৫ এ নিয়ে যান।

কিন্তু শিভামের এই ঝড়ো ব্যাটিং শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি। শেষ দুই ্ওভারে প্রয়োজন পড়ে ৪৮ রানের।

১৯তম ওভারে ঠাকুরের নো বলের সুবাদে ৫ রান যোগ হয়। এ ্ওভারে ফার্গুসন ্ও শিভাম নেন ১৭ রান। অর্থাৎ শেষ ৬ বলে প্রয়োজন পড়ে ৩১ রানের। যা অনেকটাই অসম্ভব। তবুও খেলায় একরকম টিকে থাকে কলকাতা।

কিন্তু শেষ ওভারে চেন্নাইয়ের ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো কলকাতা সমর্থকদের সব আশার আলো নিভিয়ে দেন।

পঞ্চম বলে শিভামকে সাজঘরে ফেরালে ওই ওভার থেকে কলকাতা সংগ্রহ করতে পারে মাত্র ৩ রান।

ফলে ২৭ রানে জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস।

শুক্রবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ১৪তম আসরের ফাইনালে টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান।

টস হেরে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান করে চেন্নাই সুপার কিংস। শেষ ১০ ওভারে রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তুলেন ফাফ ডু প্লেসি ও মঈন আলী। চেন্নাইয়ের এই আফ্রিকান-ইংলিশ তারকা দুই ব্যাটসম্যান একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে শেষ ৬০ বলে স্কোর বোর্ডে ১১২ রান যোগ করেন।

লের হয়ে ৫৯ বলে তিন ছক্কা আর ৭টি চারের সাহায্যে সর্বোচ্চ ৮৬ রান করেন প্লেসি।

এছাড়া ২০ বলে ৩টি ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন ইংলিশ তারকা মঈন আলী। ১৫ বলে তিন ছক্কায় ৩১ রান করেন রবীন উথাপ্পা। আর ২৭ বলে ৩২ রান করেন ঋতুরাজ গায়কওয়াদ।

Related Posts

খেলা

নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আমেরিকায় বিশ্বকাপ ফুটবল খেলতে চায় না ইরান 

March 17, 2026
9
খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
4
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version