সন্ধান২৪.কমঃ ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচটিতে ইংল্যান্ড প্রতিপক্ষ ইউক্রেনকে সেভাবে কোনও সুযোগই দিলো না। অধিনায়ক হ্যারি কেইনের জোড়ায় সাউদগেটের দল ৪-০ গোলে ইউক্রেনকে বিধস্ত করে ২৫ বছর পর ইউরোতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেনমার্ক।

ইংল্যান্ড প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে । আর বিরতির পর ইংলিশদের কাছে অসহায় আত্মসমর্পণ করে শেভেচেঙ্কোর দল। কেইন-শোরা মিলে ঝড় বইয়ে দিয়েছেন। কেইনের জোড়া গোল ছাড়াও হেন্ডারসন ও মেগুয়েরে একবার করে গোল করেছেন। আর এরই সঙ্গে অনেক দিন পর দেশটি স্বপ্ন দেখছে ট্রফি ছোঁয়ার।


